News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে শিশু কন্যা হত্যার আসামীরা মহড়া দিল হত্যাকান্ডের
Image

কমলপুরে শিশু কন্যা হত্যার আসামীরা মহড়া দিল হত্যাকান্ডের

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ অবশেষে কমলপুর মহকুমার চুলুবাড়ি পঞ্চায়েতে পূর্ব শ্রীদামপুর অর্জুন নাগ বংশী পাড়ার ৬ বছরের শিশু কন্যা ধর্ষণ ও খুনের কিনারা করতে পারল কমলপুর থানার পুলিশ৷ এই ঘটনায় যুক্ত দুই যুবককে চিহ্ণিত করেছে পুলিশ৷ ধৃত দুই ব্যক্তির নাম কিরণ নাগবংশী৷ সম্পর্কে মৃত শিশু কন্যার খুড়তোতো ভাই৷ অন্যজন ঝাড়খন্ডের বাসিন্দা সঞ্জয় বেলি৷ কর্মসূত্রে এখানে আসে৷ পুলিশি তদন্তে ধৃতরা স্বীকার করে তারা শিশু কন্যাটিকে ধর্ষণ শেষে খুন করে জঙ্গলে ফেলে দেয়৷ পুলিশ এব্যাপারে মুখ না খুললেও ধৃত দুই ব্যক্তি সংবাদ মাধ্যমে স্বীকার করে কিভাবে তারা ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে৷  এদিকে, কমলপুর থানার পুলিশ অফিসার নিভা সিনহা, ওসি স্বপন দাশগুপ্ত, এসআই কাজল দেবনাথ তদন্তে নেমে ১৩ মে ঘটনার পরের দিন কিরণ নাগবংশীকে আটক করেছিল৷  কিরণ নাগবংশীর  বয়ানে ১৫ মে রাত আমবাসা মহকুমা বলরাম গ্রামের স্বপন দেবের বাড়ি থেকে সঞ্জয়কে আটক করে৷ সোমবার কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্তের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত  দুই যুবককে নিয়ে ঘটনাস্থলে যায় এবং কিভাবে তারা সুশান্তিকে ধর্ষণ করে খুন করেছে তার বর্ণনা তুলে ধরে৷ এদিকে কমলপুর থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২/৩৭৬ আইপিসি-৬ পক্সো অ্যাক্ট -এ মামলা রুজু করে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top