News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রীষ্মের ছুটিতে হোস্টেলে থাকা নিষেধ, প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ধর্মঘট
Image

গ্রীষ্মের ছুটিতে হোস্টেলে থাকা নিষেধ, প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ধর্মঘট

UNIVনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ গ্রীষ্মের ছুটিতে হোস্টেল চালু রাখার অনুমতি প্রদানের দাবিতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের ছাত্রীরা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট  পালন করে৷ গ্রীষ্মের ছুটির সময়ে বাড়িতে না গিয়ে  ছাত্রীনিবাসে থেকে পড়াশুনা করতে আগ্রহী রাজ্যের কিছু ছাত্রীরাও এই আন্দোলনে সামিল হন৷ জানা গেছে, গ্রীষ্মের ছুটিতে  পঠনপাঠনের সাথে হোস্টেল- গুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয়  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত  বাতিল এবং গ্রীষ্মের ছুটিতে হোস্টেল খোলা রাখার দাবি জানান ছাত্রীরা৷ কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দেওয়ায় শুক্রবার অবস্থান ধর্মঘটে সামিল হন ছাত্রীরা৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন ছাত্রীনিবাস ও ছাত্রাবাসের পরিকাঠামো নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে৷ কতৃপক্ষ নীরব৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top