News Flash

  • Home
  • Uncategorized
  • আদিত্যকে আমিই গুলি করেছি, অবশেষে দোষ কবুল রকির
Image

আদিত্যকে আমিই গুলি করেছি, অবশেষে দোষ কবুল রকির

9MMPISTOL copyগয়া, ১৪ মে (হি.স.): প্রবল চাপের মুখে পড়ে অবশেষে নিজের দোষ কবুল করল জেডিইউ বিধায়ক মনোরমাদেবীর ছেলে রকি যাদব| পুলিশি জেরায় রকি জানিয়েছে, আদিত্য সচদেব (১৯)-কে তিনিই গুলি করে হত্যা করেছেন| গত মঙ্গলবার রকিকে গ্রেফতার করেছিল পুলিশ| গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি হত্যা করার বিষয় অস্বীকার করে আসছিলেন| পুলিশ জানিয়েছে, যে পিস্তল দিয়ে আদিত্যকে গুলি করেছিলেন রকি সেটা উদ্ধার হয়েছে| রকির নামে রেজিস্ট্রার্ড ওই পিস্তলটি| গ্রেফতারি এড়াতে বাড়ি থেকে পালিয়েছিলেন রকির বিধায়ক মা মনোরমাদেবী| পুলিশ রকির খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়ে প্রচুর মদ বাজেয়াপ্ত করে| এই ঘটনার জন্য ইতিমধ্যেই মনোরমাদেবীকে বিধায়ক পদ থেকে সাসপেন্ড করেছে দল| গয়ার নগর ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মনোরমাদেবী| পুলিশ মনে করছে গ্রেফতারি এড়াতেই এই পথ বেছে নিয়েছেন বিধায়ক|
গত শনিবার সামান্য গাড়ি রেষারেষির জেরে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া আদিত্যকে গুলি করে খুন করে রকি যাদব| গ্রেফতার হওয়ার পর থেকে নানা অজুহাত দিলেও এই প্রথম ঘটনার দায় স্বীকার করল সে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top