পাটনা, ১৪ মে (হি.স.): বিহারের সিওয়ানে প্রবীন সাংবাদিক রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ| রাজদেব রঞ্জন (৪৫) হলেন হিন্দি পত্রিকা `হিন্দুস্তান’-এর চিফ অব বু্যরো| শুক্রবার সন্ধেয় তঁাকে বাজারের মধ্যে মাথায় গুলি করে খুন করা হয়েছে| এক আত্মীয়ের বাড়ি যাবেন বলে কাজ সেরে অফিস থেকে বেরিয়েছিলেন রাজদেব রঞ্জন| স্থানীয় বাজারের কাছে তঁাকে বাইক-আরোহী দুষ্কৃতীরা ঘিরে ধরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়| মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজদেব| পরে হাসপাতালে তঁার মৃতু্য হয়| ঘটনার তদন্তে নেমে শনিবার পুলিশ জানিয়েছে, সাংবাদিক রাজদেব রঞ্জন খুনের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে|
সিওয়ানের এসপি সৌরভ কুমার শাহ জানিয়েছেন, সাংবাদিককে খুন করার অভিপ্রায় এখনও স্পষ্ট নয়| ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| এদিকে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রাজদেব রঞ্জনের পরিবার|
বিহারে সাংবাদিক খুনে আটক ২, সিবিআই তদন্ত দাবি পরিবারের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















