News Flash

  • Home
  • Uncategorized
  • আইএলএস’র চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর
Image

আইএলএস’র চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

BADALনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র নিয়ে হতাশা ব্যক্ত করতে গিয়ে একদিকে যেমন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সতর্ক করেছেন৷ অপরদিকে রাজ্যের কথিত বিশ্ব মানের হাসপাতাল আইএলএস এর স্বাস্থ্য পরিষেবা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন৷ মুখ্যমন্ত্রীর পর এবার স্বাস্থ্যমন্ত্রীও একই সুরে আইএলএস প্রতিশ্রুতি মোতাবেক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে বলে অসন্তোষ ব্যক্ত করেছেন৷ বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফ্লোরেন্স নাইটেঙ্গেলসের জন্মদিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইএলএসকে রাজ্য সরকার জমি বন্দোবস্ত করে দিয়েছে৷ অথচ তারা বাণিজ্যিক ধান্ধার বাইরে গিয়ে রাজ্যের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ৷ অনেকক্ষেত্রেই দেখাযাচেছ, বহু রোগী আইএলএসের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পুনরায় জিবি হাসপাতালে চিকিৎসা করাতে ফিরে আসছেন৷
এদিন, তিনি রাজ্যের চিকিৎসককুল এবং চিকিৎসা কর্মীদের যথাযথ দায়িত্ব পালনের জন্য সতর্ক করেছেন৷ রোগীদের সাথে কোন অবস্থাতেই দুর্ব্যবহার করা চলবে না, সে কথাও তিনি তাঁদের মনে করিয়ে দিয়েছেন৷ বিশেষ করে নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবাই যেখানে এই পেশার একমাত্র ধর্ম, সেখানে রোগীদের সাথে সবসময় সহানুভূতি দেখাতে হবে৷ জটিল পরিস্থিতিতে কটূ কথার বদলে ঠান্ডা মাথায় শালিনতা বজায় রেখে রোগীদের সাথে ব্যবহার করতে হবে৷
[vsw id=”gYpRDjtCXVQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]উল্লেখ্য, ফ্লোরেন্স নাইটিঙ্গেলসের ১৯৬তম জন্ম দিবস আজ রাজ্যেও নার্স দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ আজকের দিনে সেবাধর্মে নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করার শপথ গ্রহণ করেন নার্সরা৷
ফ্লোরেন্স নাইটিঙ্গেলসের জন্মদিনটি গোটা দেশেই নার্স ডে বা সেবিকা দিবস হিসেবে পালন করা হয়৷ অবশ্য বর্তমান সমাজ ব্যবস্থায় শুধু মেয়েরাই নার্স হিসেবে দায়িত্ব পালন করেন না, ছেলেরাও নার্স হিসেবে পরিষেবা প্রদান করে৷ স্বাভাবিকভাবেই সম্মিলিত ভাবেই আজকের দিনটি নার্স ডে হিসেবে পালন করা হয়৷ সোনামুড়া মহকুমার বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রেও আজ যথাযোগ্য মর্যাদায় নার্স ডে পালন করা হয়৷ বক্সনগরে নার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের বক্সনগর শাখার সম্পাদক কামাল হোসেন প্রমুখ৷
ত্রিপুরা নার্সিং কাউন্সিলের উদ্যোগে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও আজ নার্স ডে পালন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী৷ উপস্থিত ছিলেন মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ বেবী দেববর্মা, ফার্মাসিস্ট সুশান্ত বান্ডা প্রমুখ৷
কল্যানপুর হাসপাতালেও ফ্লোরেন্স নাইটিঙ্গেলসের জন্মদিনটি আজ নার্স দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ হাসপাতাল সুপার সুতপা দাস ও নার্স ইনচার্জ শোভা দাস প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন৷ ফ্লোরেন্স নাইটিঙ্গেলসের প্রতিকৃতিতে মালাদান করা হয়৷ উপস্থিত ছিলেন টি জি ই সম্পাদক শক্তিদেব কালী দাস দেব, ডা, দীপশিখা দাস প্রমুখ৷ নাইটিঙ্গেলসের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top