News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ জুলাই পর‌্যন্ত বাড়ানো হল সুব্রত রায়ের প্যারোলের মেয়াদ
Image

১১ জুলাই পর‌্যন্ত বাড়ানো হল সুব্রত রায়ের প্যারোলের মেয়াদ

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : আরও বাড়ল সাহারাশ্রী সুব্রত রায়ের প্যারোলের মেয়াদ| দীর্ঘ দুই বছর কারাবাসের পর জন্মদাত্রী মা-এর শেষকৃত্য সম্পন্ন করার জন্য চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছে সাহারাশ্রী | ৱুধবার সেই মেয়াদ আগামী ১১ই জুলাই পর‌্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট| তবে এর জন্য সুব্রত রায়ের উপর চাপানো হল একটি কড়া শর্ত| সর্বোচ্চ আদালতের দেওয়া শর্ত যথাযথভাবে না পালন করলে ফের তিহার জেলেই ফিরতে হবে সাহারা কর্তাকে| সেই হুশিয়ারিও দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট|
সুপ্রিম কোর্টের এদিনের দেওয়া নির্দেশ অনুসারে, চলতি বছরের আগামী ১১ই জুলাই পর‌্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবে সুব্রত রায়| এই সময়ের মধ্যে আর্থিক নিয়ামক সংস্থা সেবির কাছে জমা দিতে হবে ২০০কোটি টাকা | অন্যথায় ফের তিহারেই ফিরতে হবে সাহারশ্রী সুব্রত রায়কে| জনসাধারণের থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় সুব্রত রায়কে| একইসঙ্গে তার সংস্থা সাহারা গ্রুপের দুই ডিরেক্টর রবি শঙ্কর দুবে এবং অশোক রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়| ২০১৪ সালের ৪ঠা মার্চ থেকে তারা জেলে রয়েছেন|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top