News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম রায়ে ধাক্কা খেলেন অমিতাভ, বিগ বি-র আয়ের পুনর্মূল্যায়নের নির্দেশ
Image

সুপ্রিম রায়ে ধাক্কা খেলেন অমিতাভ, বিগ বি-র আয়ের পুনর্মূল্যায়নের নির্দেশ

AmitabhBachchanনয়াদিল্লি, ১১ মে (হি.স.): সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন| বম্বে হাইকোর্টের রায় বাতিল করে আয়কর দফতরকে বিগ বি-র ২০০১-০২ এর আয় পুনর্মূল্যায়নের নির্দেশ দিল শীর্ষ আদালত|
২০০১ সালে অমিতাভ বচ্চন দাবি করেছিলেন, ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ২৩ লক্ষ টাকা| সেই অনুযায়ী তাঁর আয়কর হওয়া উচিত ১ কোটি ৬৬ লক্ষ টাকা| কিন্তু আয়কর দফতরের তরফে দাবি করা হয়, ওই অর্থবর্ষে অমিতাভের আয় ছিল ২৬ কোটি টাকা| অমিতাভের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় আয়কর দফতর| কিন্তু আয়কর দফতরের দাবি নস্যত্ করে বিগ বি-র পক্ষেই রায় দেয় বম্বে হাইকোর্ট| সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আবেদন জানায় আয়কর দফতর| বম্বে হাইকোর্টের সেই রায় খারিজ করে আয়কর দফতরকে বিগ বি-র আয় পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিল বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি পিসি পন্থের ডিভিশন বেঞ্চ| সুপ্রিম কোর্টে প্রবল অস্বস্তিতে পড়লেন বিগ বি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top