News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবীতে জাতীয় সড়ক ও রেল চলাচল বন্ধের হুমকি আইপিএফটি’র
Image

তিপ্রাল্যান্ডের দাবীতে জাতীয় সড়ক ও রেল চলাচল বন্ধের হুমকি আইপিএফটি’র

IPFTTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে ৷৷ তিপ্রাল্যান্ডের দাবিতে জাতীয় সড়ক এবং রেল চলাচল স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার দিয়েছে আইপিএফটি৷ আগামী ২২ থেকে ২৪ জুন ২৪ ঘন্টার আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল চলাচল বন্ধের ডাক দেওয়া হয়েছে৷ তাদের এই আন্দোলন কর্মসূচিতে প্রশাসন হস্তক্ষেপ করলে রণক্ষেত্র বেঁধে যাবে বলে আইপিএফটি হুশিয়ারি দিয়েছে৷
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটির তরফে জানানো হয় তিপ্রাল্যান্ডের দাবিতে আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ২৩ জুন সকাল ৬টা পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দেওয়া হবে৷ বড়মুড়া রেঞ্জের খামতিং পাড়া এলাকায় তারা জাতীয় সড়ক অবরোধ করবেন৷ যেহেতু রাজ্যের রেল পরিষেবা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে একই সময়ে রেল চলাচলও অবরোধ করা হবে৷ আইপিএফটির যুব সংগঠন এই অবরোধ কর্মসূচির নেতৃত্বে থাকবে৷ সংগঠনের দাবি প্রায় ১০ সহস্রাধিক কর্মী সমর্থক এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করবে৷
এদিন আইপিএফটির সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রশাসনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবেনা৷ পুলিশ প্রশাসন তাদের অবরোধ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ ধারণ করতে পারে৷ তিপ্রাল্যান্ডের দাবির পক্ষে এই আন্দোলন কর্মসূচিতে কারোর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে দলের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে৷
মূলত, বাঙালী পরিবারদের এডিসি এলাকায় জমিজমা বন্টন করা হলেও উপজাতি অংশের জনগন আজও এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন৷ বেআইনিভাবে উপজাতিদের জমি অউপজাতিদের মধ্যে বন্টন করা হলেও তা পুনরুদ্ধারে কোনও পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করা হচ্ছে না৷ এরজন্য নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়ে আইপিএফটি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলে, দাবি পূরণ না হলে গণতান্ত্রিক আন্দোলন আরও তেজী আকার ধারণ করবে৷ বিশেষ করে রাজ্য ভাগের চক্রান্ত থেকে আইপিএফটি কিছুতেই পিছিয়ে আসবে না৷ আজকের এই সাংবাদিক সম্মেলনে তাদের বক্তব্যে অনেকটাই প্রমাণিত৷ গণতান্ত্রিক আন্দোলনের মোড়কে সড়ক এবং রেল যোগাযোগ স্তব্ধ করে দিয়ে তারা প্রশাসনের উদ্দেশ্যে এই বার্তা পাঠিয়েছে যে তাদের পথে যারাই আসবেন তার বিরুদ্ধে রনমূর্তি ধারণ করতে দ্বিধাগ্রস্ত হবেন না তারা৷ ফলে আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ২৩ জুন সকাল ৬টা পর্যন্ত আইপিএফটির এই অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজ্যের এক অশান্তির পরিবেশ কায়েম হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top