News Flash

  • Home
  • Uncategorized
  • কল ড্রপে ক্ষতিপূরণ নয়, ট্রাই-এর নির্দেশ বাতিল সুপ্রিম কোর্টের

কল ড্রপে ক্ষতিপূরণ নয়, ট্রাই-এর নির্দেশ বাতিল সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): কথার মাঝে গ্রাহকের ফোন কেটে গেলে মোবাইল পরিষেবা সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে| গত বছর এমনটাই জানিয়েছিল ভারতের টেলিকম রেগুলেটরি সংস্থা (ট্রাই)| এবার ট্রাই-এর সেই নির্দেশই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট| জানাল, কথার মাঝে ফোন কেটে গেলে মোবাইল পরিষেবা সংস্থার থেকে গ্রাহকরা ক্ষতিপূরণ দাবি করতে পারবে না|
এর আগে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছিল, কল ড্রপের ক্ষেত্রে দিনের প্রথম ৩টি কলের জন্য একটাকা করে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে অপারেটরদের| এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অপারেটরা| সেই মামলার শুনানিতে ৱুধবার এই রায় দিল আদালত|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top