News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আঠারমুড়া পাহাড়ে ভালুকের আক্রমণে শ্রমিক গুরুতর
Image

ফের আঠারমুড়া পাহাড়ে ভালুকের আক্রমণে শ্রমিক গুরুতর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ মে৷৷ ফের আঠারমুড়া পাহাড়ের ঘন জঙ্গলে বুনো ভাল্লুকের আক্রমণে আহত এক উপজাতি

বুদ্ধ কুমার দেববর্মা
বুদ্ধ কুমার দেববর্মা

শ্রমিক৷ আহত শ্রমিকের নাম বুদ্ধ কুমার দেববর্মা৷ বয়স আনুমানিক ৩২৷ বাড়ি মুঙ্গিয়াকামী থানাধীন হলুদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ি এলাকায়৷ বর্তমানে আহত উপজাতি যুবকের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা যায়, রবিবার সকালে ছনবাড়ি এলাকার বাসিন্দা পদ্ম দেববর্মার বিবাহিত ছেলে বুদ্ধকুমার দেববর্মা প্রতিদিনের মতো বনের বাঁশ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ দুপুর বেলা বাড়িতে না ফিরতে দেখে বাড়ির লোকজন খোঁজাখঁুজি করার জন্য জঙ্গলে তল্লাশি চালায়৷ সে সময় বাড়ি থেকে প্রায় মাইল দুয়েক দূরে দেখতে পায় গভীর জঙ্গলে বুদ্ধ কুমারের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ ওর কাছ থেকে জানতে পারে বুদ্ধকে বুনো ভাল্লুক আক্রমণ করেছে৷ তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ভাল্লুকের আক্রমণের ক্ষত রয়েছে৷ পরে বাড়ির লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, জঙ্গলে প্রতিনিয়তই বুনো হাতি কিংবা বুনো জন্তু জানোয়ারের আক্রমণের ঘটনা ঘটে চলছে৷ অর্থের দিকে স্বাবলম্বী না হওয়াতে তারা চিকিৎসা করাতে পারছে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top