News Flash

  • Home
  • Uncategorized
  • বেলজিয়ান যুবতীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ওলা চালক
Image

বেলজিয়ান যুবতীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ওলা চালক

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : রাজধানী দিল্লিতে বেলজিয়ান যুবতীর শ্লীলতাহানি । ফের কাঠগড়ায় ওলা ক্যাবের চালক। ২৩ বছর বয়সী এক বেলজিয়ান যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল দিল্লির এক ওলা ক্যাবের চালকের বিরুদ্ধে। শনিবার রাতে চিত্তরঞ্জন পার্ক অঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রথমে রাজ সিং নামের ওই ওলা চালক পলাতক থাকলেও তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে ওই যুবতী গুড়গাঁও থেকে ওলা ক্যাব বুক করেন। গাড়ি চলতে শুরু করার পর একসময় চালক জোর করে তাঁকে চুম্বন করে। এরপর তিনি চিত্তরঞ্জন পার্কে গাড়ি থেকে নেমে পড়েন। সঙ্গে সঙ্গে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা শ্লীলতাহানির অভিযোগ পেয়েছেন। ওলা চালকের পরিচয় জানার জন্য বুকিংয়ের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হয়।
ওলা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, সেই চালককে বাদ দেওয়া হয়েছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top