News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবী, শহর দক্ষিণাঞ্চলে উচ্ছেদকৃতদের পাশে দাঁড়াল বিজেপি ও কংগ্রেস
Image

ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবী, শহর দক্ষিণাঞ্চলে উচ্ছেদকৃতদের পাশে দাঁড়াল বিজেপি ও কংগ্রেস

BJP DMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকাকে যানজট মুক্ত ও শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে৷ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷ ইতিমধ্যেই উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছে৷ কিন্তু রাস্তার দুপাশের জমি জবর দখল করে বাড়িঘর দোকানপাট ইত্যাদি তৈরি করেছেন অনেকেই৷ ফলে, উড়ালপুল তৈরির কাজও ব্যাহত হচ্ছে৷ যানজট সমস্যা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ রাজ্য সরকার জবর দখলকারীদের সরকারি জমির দখল ছাড়ার জন্য বহুবার নোটিশ পাঠিয়েছে৷ এমনকি সর্বশেষ সময়সীমাও বেঁধে দিয়েছে৷ কিন্তু তারপরও দখলদাররা জমির দখল ছাড়তে চাইছিল না৷ সে কারণেই রাজ্য সরকার কঠোর মনোভাব গ্রহণ করে৷ পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী রাজ্য প্রশাসন ও আরক্ষা প্রশাসনের সহযোগিতায় ড্রপগেইট থেকে নাগেরজলা পর্যন্ত রাস্তার দুপাশের জবর দখলকৃত জমি দখলমুক্ত করার কঠোর মনোভাব গ্রহণ করে৷ এরই মধ্যে বহুবাড়িঘর দোকানপাট ভেঙ্গে জবর দখলকৃত জায়গা দখলমুক্ত করা হয়েছে৷ গত ২৪ এপ্রিল এই অভিযান চালানো হয়৷ অভিযান চালানোর ৯দিন পর এই উচ্ছেদ অভিযানকে নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ প্রত্যেককে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি এবং যুব কংগ্রেস৷ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস এবং বিজেপির এই মায়া কান্নাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ যে কোন বিষয় নিয়েই রাজনৈতিক দলগুলো যে নগ্ণ রাজনৈতিক খেলায় মত্ত হয়ে উঠে তাও সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে৷
বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কাছে আগরতলা শহর দক্ষিণাঞ্চলের উচ্ছেদকৃত ব্যবসায়ী ও পরিবারগুলিকে সঠিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে৷ শহর দক্ষিণাঞ্চলের বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতবাড়ি বিনা নোটিশে সরকারিভাবে ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ বিজেপি সদর জেলা কমিটি এই বেআইনী উচ্ছেদের তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানিয়েছে৷ বিজেপি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন সদর জেলা কমিটির সভাপতি মানিক দাস৷ তিনি বলেন, বিনা নোটিশে রাষ্ট্রীয় সন্ত্রাসের ধাঁচে উচ্ছেদ অভিযানের নামে ত্রিপুরা সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মোটেই কাম্য নয়৷ রাজ্য সরকারকে তা অবশ্যই স্বীকার করতে হবে বলেও উল্লেখ করা হয়৷ এদিকে, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকেও পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করা হয়েছে৷ যুব কংগ্রেসও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবি অনুরোধ জানানো হয়েছে৷ দাবি পূরণ না হলে যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top