News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীদের হামলায় আহত সোনামুড়ায় বিএসএফ জওয়ান
Image

পাচারকারীদের হামলায় আহত সোনামুড়ায় বিএসএফ জওয়ান

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে ৷৷ পাচারে বাধা দিতেই পাচারকারীদের সংঘবদ্ধ আক্রমণে আহত হলেন এক বিএসএফ জওয়ান৷ পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কুপালে গুরুতর আহত হয় সে৷ আহত জওয়ানের নাম অশোক পাল৷ রবিবার সকালে এই ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার কুলুবাড়ি বিওপি’র অধীন ইউএনসি নগরে৷ আশঙ্কাজনক অবস্থায় জওয়ান অশোক পালকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিএসএফের কড়া টহলদারি থাকা সত্ত্বেও সোনামুড়ার সীমান্ত গ্রামগুলি পাচার বাণিজ্যের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে৷ প্রায়সই পাচার বাণিজ্যকে কেন্দ্র করেউত্তপ্ত হয়েপড়েছে গ্রামগুলি৷ রবিবার সাত সকালে পাচারকারীদের পাচারে বাধা দিতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এক বিএসএফ জওয়ানকে৷ ঘটনাটি ঘটে সোনামুড়ার ইউএনসি নগরে৷ঘটনার বিবরণে জানা যায়, সীমান্তে ডিউটিরত অবস্থায় ছিল ১৪৫ নং ব্যাটেলিয়ানের জওয়ান অশোক পাল তাদের বাধা দেয়৷ সঙ্গে সঙ্গেই পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঐ জওয়ানের উপর হামলা করে৷ তাকে মাটিতে ফেলে এলোপাথারি কুপানো হয়৷ বিএসএফ জওয়ান চিৎকার শুরু করলে পাচারকারীরা বাংলাদেশে গা ঢাকা দেয়৷ খবর পেয়ে অন্যান্য জওয়ানরা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ এদিকে ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত বিএসএফ জওয়ান৷ শুরু হয় পুলিশি টহলদারি জানা গেছে পাচারকারীরা সংখ্যা ছিল তিনজন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top