News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান দূর্ঘটনায় হত এক, আহত তিন
Image

পৃথক যান দূর্ঘটনায় হত এক, আহত তিন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে ৷৷ পৃথক দুটি দুর্ঘটনায় রাজ্যে চবিবশ ঘন্টার মধ্যে হতাহত ৪ জন৷ জানা গেছে, লঙ্কামুড়া এলাকায় এক ব্যক্তিকে স্করপিউ গাড়ি পিষে মারে৷ তাতে স্করপিউ চালকও আহত হন৷ অন্যদিকে, দুর্জয়নগর এলাকায় বাইকের ধাক্কায় এক শ্রমিক গুরুতর আহত হন৷ পাশাপাশি বাইক চালক ও আরোহীও আহত হয়ে বর্তমানে তিনজনই জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদ সূত্রে জানা গেছে, রবিবার রাতে লঙ্কামুড়ায় শ্বশুরবাড়িতে জান মানিক শীল৷ রাতে মাংস আনতে স্করপিউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন৷ কিন্তু পথে দীপাল দাস নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয় স্করপিউ গাড়িটি৷ তাতে ঐ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান৷ গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে৷ তাতে গাড়ি চালক মানিক শীল গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিলেন৷ যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে৷
এদিকে, সোমবার সকাল আটটা নাগাদ দুর্জয়নগর এলাকায় বাইকের ধাক্কায় শচীন্দ্র দেবনাথ(৫০) গুরুতর আহত হন৷ জানা গেছে, তিনি পেশায় শ্রমিক৷ হাতিপাড়ার বাসিন্দা বাইক চালক তপন দেবনাথ এবং আরোহী রাজীব সাহা ঐ ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তার উল্টো দিকে পড়ে যায়৷ তাতে দুজনই আহত হন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি প্রচন্ড গতিতে এসে শচীন্দ্র দেবনাথকে ধাক্কা মারে৷ গতি সামলাতে না পেরে বাইক নিয়ে চালক ও আরোহী রাস্তার উল্টো দিকে পড়ে যান৷ তিনজনকেই জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ পুলিশ বাইকটি আটক করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top