News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষামূলক হলেও জনজোয়ারে স্বাগত, শিলচর থেকে আগরতলায় এল ব্রডগেজ যাত্রী রেল
Image

পরীক্ষামূলক হলেও জনজোয়ারে স্বাগত, শিলচর থেকে আগরতলায় এল ব্রডগেজ যাত্রী রেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে ৷৷ পরীক্ষামূলক হলেও অবশেষে রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল এসে পৌঁছেছে৷ এদিন,

সোমবার আগরতলা স্টেশনে এসে পৌছায় পরীক্ষামূলকভাবে চালানো ব্রডগেজে যাত্রী রেল৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলা স্টেশনে এসে পৌছায় পরীক্ষামূলকভাবে চালানো ব্রডগেজে যাত্রী রেল৷ নিজস্ব ছবি৷

আগরতলা স্টেশনে জনজোয়ারে স্বাগত জানানো হয় যাত্রী রেলটিকে৷ তবে শুধু আগরতলা স্টেশন নয়, রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি থেকে শুরু করে সমস্ত স্টেশনেই আবেগপ্লুত রাজ্যবাসী সাদরে স্বাগত জানিয়েছেন যাত্রী রেলকে৷
সোমবার শিলচর স্টেশন থেকে সকাল নয়টা পাঁচ মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রী রেলটি৷ শিলচর স্টেশনেও প্রচুর উৎসাহী মানুষকে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেখা গেছে৷ কেবল এরাজ্যের নয়, শিলচরের বহু মানুষ এদিন এই রেলে করে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন৷ মোট ১২টি কামরা নিয়ে শিলচর স্টেশনে থেকে যাত্রা শুরু করে রেলটি৷ পূর্বোত্তর সীমান্ত রেলের ঘোষণা অনুযায়ী এদিন বেলা এগারটা নাগাদ রওনা হওয়ার কথা ছিল রেলটির৷ কিন্তু দু’ঘন্টা আগেই রওনা হয়ে আগরতলায় সন্ধ্যা ৬.১৫ মিনিট নাগাদ পৌঁছায় রেলটি৷ আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, প্রায় ৪০০-৫০০ জন যাত্রী এই রেলে করে এসেছেন৷ তার মতে, এদের মধ্যে অনেকেই অতি উৎসাহে প্রথমবারের মত ব্রডগেজে যাত্রী রেলে যাতায়াতের আনন্দ উপভোগ করার জন্যই এসেছেন৷ আগামীকাল ৯.০৫ মিনিটে রেলটি শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে৷ আপাতত, প্রাথমিকভাবে চারদিন পরীক্ষামূলকভাবে চালানো হবে আগরতলা-শিলচর রুটে রেল৷ পুনরায় ৫মে শিলচর থেকে ফের রেল আসবে আগরতলায়৷ তার পরদিন শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে রেলটি৷ এদিন, স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল রেলে যাত্রী সংখ্যা আরো বাড়বে বলে অনুমান৷ সমস্ত যাত্রী শিলচর পর্যন্ত না গেলেও মাঝের স্টেশনগুলিতে নেমে যেতে পারেন এমন অনেক যাত্রী আগামীকাল এই রেলে যাতায়াত করবেন বলে অনুমান৷
আনুষ্ঠানিকভাবে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার আগে আজ পরীক্ষামূলক ভাবে চালানো এই রেলকে ঘিরে যে উন্মাদনা লক্ষ্য করা গেছে তাতে মনে হয়েছে যেন দীর্ঘ প্রতীক্ষার সাময়িক অবসান ঘটেছে৷ এই রেলকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বরাবরই৷ তবে, আনুষ্ঠানিকভাবে রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা শুরু করার ক্ষেত্রে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের অসহায়তাকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ রাজ্য সরকার বারবার রেলওয়ে আধিকারিকদের যাত্রী রেল পরিষেবা শুরু করার জন্য চাপ দিতে থাকে৷ অবশেষে চাপের মুখে সান্ত্বনা দিতেই পরীক্ষামূলকভাবে যাত্রী রেল চালানোর উদ্যোগ নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাতে রাজ্যবাসীর ক্ষোভ সাময়িক চাপা পড়লেও অপেক্ষা এখন আনুষ্ঠানিকভাবে রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার৷ যতদূর খবর, ১৯ মে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সাঙ্গ হলে যে কোন দিন আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top