News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে হাপুরে লাইনচু্যত দিল্লি-ফৈজাবাদ এক্সপ্রেস, আহত ১৫
Image

উত্তরপ্রদেশে হাপুরে লাইনচু্যত দিল্লি-ফৈজাবাদ এক্সপ্রেস, আহত ১৫

rail lineহাপুর, ২ মে (হি.স.): উত্তরপ্রদেশের হাপুর জেলায় লাইনচু্যত হল দিল্লি-ফৈজাবাদ এক্সপ্রেসের ৮টি বগি| ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী| রবিবার রাত ৯ টার সময় দুর্ঘটনাটি ঘটেছে হাপুর জেলার মোরাদাবাদ ডিভিশনের গড়মুক্তেশ্বর ও কানকাথার স্টেশনের মাঝামাঝি জায়গায়| লাইনচু্যত বগিগুলির মধ্যে ৪টি বাতানুকুল ও ২টি স্লিপার কোচ| আহতদের মেরুট, গাজিয়াবাদ ও হাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
দুর্ঘটনার পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় রিলিফ ট্রেন| পৌঁছয় মেডিক্যাল ভ্যানও| ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকরাও| পরে ট্রেনের সামনের বগিগুলি গন্তব্যের দিকে রওনা দেয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top