News Flash

  • Home
  • Uncategorized
  • পরিমল সাহা হত্যা মামলা ঃ আদালতের রায়কে স্বাগত জানাল কংগ্রেস ও বিজেপি
Image

পরিমল সাহা হত্যা মামলা ঃ আদালতের রায়কে স্বাগত জানাল কংগ্রেস ও বিজেপি

CongressVsBJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ পরিমল সাহা হত্যা মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়েছে প্রদেশ কংগ্রেস ও বিজেপি রাজ্য কমিটি৷ তবে, নিজেদের দায়মুক্ত রেখে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে পরিমল সাহা হত্যা মামলায় আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছে প্রদেশ কংগ্রেস৷ ১৯৮৩ সালে বামফ্রন্ট সরকার আমলেই খুন হয়েছিলেন বিশালগড়ের কংগ্রেস বিধায়ক পরিমল সাহা৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিধায়ক গোপাল রায় দাবি করেন, শাসক দল উদ্দেশ্যমূলক ভাবে মামলাটির নিষ্পত্তিতে ঢিলেমি করেছে৷ ১৯৮৮ সালে কংগ্রেস ও টিইউজেএস জোট সরকার ক্ষমতায় আসলেও পরিমল সাহা হত্যা মামলাটি কেন গুরুত্ব দেওয়া হলো না এই প্রশ্ণের কোন সদুত্তর দিতে পারেননি শ্রী রায়৷ কেবল শাসক দলকেই এই মামলা নিষ্পত্তিতে দীর্ঘ ৩৩ বছর সময় লাগার জন্য দায়ি করেছেন তিনি৷ এদিন তিনি হাইকোর্টের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ তিনি বলেন হাইকোর্টের হস্তক্ষেপেই অবশেষে এই মামলাটি নিষ্পত্তি হয়েছে৷ দোষীরা সাজা পেয়েছেন৷
এদিকে বিজেপি রাজ্য কমিটিও পরিমল সাহা হত্যা মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়েছে৷ তবে এই মামলাটি নিষ্পত্তি হতে দীর্ঘ ৩৩ বছর সময় লাগার জন্য কংগ্রেস এবং শাসক দলকে দায়ী করেছে বিজেপি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র আইনজীবি অরুন কান্তি ভৌমিক বলেন, এই মামলাটি দীর্ঘ ৩৩ বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকার জন্য কংগ্রেস এবং শাসক দল উভয়ে দায়ী৷ উভয় দল সমদোষে দোষী৷ তিনি দাবী করে বলেন, কংগ্রেস ও শাসক দল পরিমল সাহা হত্যা মামলা বিলম্বিত বিচারের দায় অস্বিকার করতে পারবে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top