News Flash

  • Home
  • Uncategorized
  • ভগত্ সিং বিপ্লবী সন্ত্রাসবাদী : বই বিক্রি এবং বিতরণ বন্ধ করল দিল্লি বিশ্ববিদ্যালয়
Image

ভগত্ সিং বিপ্লবী সন্ত্রাসবাদী : বই বিক্রি এবং বিতরণ বন্ধ করল দিল্লি বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স. ): ভগত্ সিং বিপ্লবী সন্ত্রাসবাদী| বিতর্কের মুখে ‘ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইনডেপেনডেন্স’ বইয়ের বিক্রি এবং বিতরণ বন্ধ করল দিল্লি বিশ্ববিদ্যালয়| প্রসঙ্গত, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্গত ইতিহাসের বইতে ভগ সিংকে বিপ্লবী সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা রয়েছে| যাকে কেন্দ্র করে নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠায় এই সিদ্ধান্ত|
দুদশক ধরে বইটির ২০ তম অধ্যায়ে ভগত সিং, চন্দ্রশেখর আজাদ, সূর‌্য সেন সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীকে বিপ্লবী সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা রয়েছে| সেখানে চট্টগ্রাম আন্দোলনকেও সন্ত্রাসবাদী আচরণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে| বইটির হিন্দি সংস্করণটি প্রকাশিত হয় ১৯৯০ সালে| দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ হিন্দি মিডিয়াম ইমপ্লিমেনটেশন থেকে ভারত কা স্বতন্ত্র সংঘর্ষ নামে বইটি প্রকাশিত হয়|
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মলয় নীরভ জানিয়েছেন, বিপান চন্দ্র, মৃদুলা মুখোপাধ্যায়, আদিত্য মুখোপাধ্যায়, সুচেতা মহাজন এবং কেএন পানিক্কর সম্পাদিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভারত কা স্বতন্ত্র সংঘর্ষ বইটি বিক্রি বন্ধ রাখা হয়েছে|
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বইটির ইংরেজি সংস্করণটি যেহেতু তারা প্রকাশ করে না, তাই সেটি বিক্রি বা বিতরণের ওপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই| তাঁরা আরও জানিয়েছেন, এটি পাঠ্য বই নয় | সহায়ক বই| ইংরেজি মাধ্যমের প্রকাশক পেঙ্গুইন জানিয়েছে, বইটি পুনরায় সম্পাদনা করা হবে|
উল্লেখ্য, এইসব স্বাধীনতা সংগ্রামীর পরিবারের আপত্তিতেই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ| পাঠ্য বইতে ভগত সিং, সূর‌্য সেন প্রমুখকে নিয়ে এধরণের মন্তব্য থাকায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির কাছে তাঁরা লিখিতভাবে অভিযোগও জানান| উপাচার‌্য যোগেশ ত্যাগির সঙ্গে দেখাও করেন তাঁদের পরিবারের লোকজন| এই ইসু্যতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন স্মৃতি ইরানিও| তিনি বলেন, সন্ত্রাসবাদী শব্দটিকে আমরা সম্মানের চোখে দেখি না| দিল্লি বিশ্ববিদ্যালয় স্বশাসিত| কিন্তু তারা কী ধরনের শব্দ ব্যবহার করবে, তা অবশ্যই পুর্নবিবেচনা করে দেখতে হবে|-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top