News Flash

  • Home
  • Uncategorized
  • বিশাখাপত্তনমে বায়ো-ডিজেল ফ্যাক্টরিতে ভয়াবহু আগুন, ক্ষতিগ্রস্ত ১২ টি স্টোরেজ ট্যাঙ্ক
Image

বিশাখাপত্তনমে বায়ো-ডিজেল ফ্যাক্টরিতে ভয়াবহু আগুন, ক্ষতিগ্রস্ত ১২ টি স্টোরেজ ট্যাঙ্ক

বিশাখাপত্তনম, ২৭ এপ্রিল (হি.স.): বিধ্বংসী আগুন লাগল বিশাখাপত্তনমের দুভভাড়া এলাকায় একটি বায়ো-ডিজেল উত্পাদনকারী ইউনিটে| মঙ্গলবার রাতের ঘটনা| অগ্নিকাণ্ডে ওই বায়ো-ডিজেল উত্পাদনকারী ইউনিটের প্রায় ১২টি স্টোরেজ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে| এরমধ্যে ৬টি তেলের ট্যাঙ্কার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়|
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন| কিন্তু, তারা আগুন নেভাতে সক্ষম হয়নি| এরপর আরও ইঞ্জিন আনা হয়| বিশাখাপত্তনম জেলা কালেক্টর এন যুবরাজ জানিয়েছেন, দমকলের ৪০টি ইঞ্জিন যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে| অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই|
তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি| গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গান্তা শ্রীনিবাস রাও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top