News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁঠালতলিতে বিকল্প জাতীয় সড়ক অবরোধে বিভিন্ন সংগঠন, যান চলাচল স্তব্ধ
Image

কাঁঠালতলিতে বিকল্প জাতীয় সড়ক অবরোধে বিভিন্ন সংগঠন, যান চলাচল স্তব্ধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ এপ্রিল৷৷ ফের আসাম আগরতলারর বিকল্প সড়ক বন্ধ৷ আজ সকাল সাতটা থেকে অসমের পাথারকান্ধির কাঠালতলি বাজারে বিভিন্ন ছাত্র সংঘটন ও স্থানীয় জনগন বিকল্প সড়কটি অবরোধ করে৷ বিক্ষুব্ধ অবরোধকারী ছাত্রছাত্রী ও স্থানীয় জনগনের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এই বিকল্প সড়ক কুকিথল কাঠালতলি হয়ে ত্রিপুরাতে আছে সম্পূর্ণ অবৈধ্যভাবে আস্তা ও ভাঙাঁ পাথর আসছে৷ আর এই অবৈধ্য অসাধু ব্যবসার সাথে অসম ত্রিপুরার কিছু সংখ্যক লোক জড়িত রয়েছে৷ সকল চোরা ব্যবসায়িদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা পেয়ে আছে এই চোরা পাথর ব্যবসার সুযোগ করে দিয়েছে অসমের পাথারকান্ধির রেঞ্জার ৷ আরো অভিযোগ করে যে প্রতিমাসে অসাধু পাথর ব্যবসায়িদের কাছ থেকে ৭০ হাজার করে মাসোহারা পেয়ে থাকেন পাথারকান্ধি রেঞ্জের রেঞ্জার ৷ প্রতিবাদকারী সকলে আরো বলে রেঞ্জার যে প্রতিমাসে ৭০ হাজার টাকা করে মাসোহারা পেয়ে থাকে তার প্রমান হিসাবে তাদের কাছে রেকর্ডিং রয়েছে৷ এদিকে প্রতিবাদকারী ছাত্র সংঘটন আমছা, এন, এস, ই, ওয়াই এবং কাঠালতলির জনগন বহুবার বনদপ্তরে রেঞ্জারের কাছে লিখিত অভিযোগ করেছেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ এভাবে অবাদে বিকল্প সড়কদিয়ে পাথর আসাতে এই ব্যবস্থাটি কৃষি জমিতে পরিণত হয়েছে৷ তাই আজ বাধ্য হয়ে বিভিন্ন ছাত্র সংঘটন ও স্থানীয় জনগন আজ সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য আসাম আগরতলার বিকল্প সড়ক বন্ধ করে দেয়৷ প্রতিবাদ কারিদের দাবী নিত্যদিন অবৈধ্যভাবে এই রাস্থা দিয়ে পাথর আসা বন্ধ করতে হবে৷ এভাবে অবাদে পাথর আসাতে বিকল্প সড়কটি আজ জবাজীর্নতায় ভুগছে তার সংস্কার করতে হবে৷ অতিসত্তর  ডাকাতরুপী দালাল পাথারকান্ধি রেঞ্জের রেঞ্জারকে অন্যত্র বদলি করে কটোর শাস্তি প্রদান করতে হবে৷ সমস্থ পাথর বোঝাই লরি ও চালকদের আটক করে শাস্তি প্রদান করতে হবে৷ নতুবা এই পথ অবরোধ চলবে৷ এদিকে বর্ষা মরশুম থাকাতে জাতীয় সড়কের অবস্থা তেমন একটা ভাল না থাকাতে বিকল্প সড়ক ছিল একমাত্র ভরসা৷ আজ সেই বিকল্প সড়ক বন্ধ হয়ে পড়াতে লরি চালকও যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হয়৷ অপরদিকে রাতে সংবাদ লিখা পর্যন্ত বিকল্প সড়ক অবরোধ মুক্ত হয়নি৷ সন্ধ্যার পর বাজারিছড়া থানার দাবং ঘোষকোর ওসি৷ অংশু রাজকুমার অবরোধ স্থলে এসে প্রতিবাদকারীদের আস্বাস্থ্য করতে চাইলে স্থানীয় জনগনের রোষানল থেকে পালিয়ে প্রানে বাঁচেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top