News Flash

  • Home
  • Uncategorized
  • ফের গ্যাংগ্রিন রোগে আক্রান্ত দাউদ, রয়েছে প্রাণ সংশয়
Image

ফের গ্যাংগ্রিন রোগে আক্রান্ত দাউদ, রয়েছে প্রাণ সংশয়

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ফের গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম| খুব শিগগিরই অস্ত্রোপচার করা হবে কুখ্যাত এই গ্যাংস্টারের| অসমর্থিত সূত্রে সম্প্রতি এই খবরই প্রকাশ্যে এসেছে| পরিস্থিতি এমনই যে, কেটে বাদ দেওয়া হতে পারে দাউদের পা| রয়েছে প্রাণ সংশয়ও| সূত্রের খবর, করাচির ক্লিফটন রোডের বাড়িতে রয়েছে দাউদ| সেখানেই তার চিকিত্সা চলছে| বিছানা থেকে উঠতে পারছে না মোস্ট ওয়ান্টেড এই আন্ডারওয়াল্ড ডন| বেশি মাত্রায় ডায়াবেটিস থাকায় দাউদের গোটা পায়ে ছড়িয়ে পড়েছে গ্র‌্যাংগ্রিন| চলাফেরা করতে পারছে না সে| জানা গিয়েছে, তিনমাস আগে করাচিতে বাড়ির কাছে প্রাতঃ ভ্রমণে বেড়িয়ে জখম হয় দাউদ| তারপরই সেই ক্ষত গ্র‌্যাংগ্রিনের আকার নেয়|
দিল্লির বহুদিনের দাবি, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নিরাপত্তায় রয়েছে দাউদ| যদিও পাকিস্তান সরকারের তরফে এই দাবি একাধিকবার খারিজ করা হয়েছে| যদিও ডি-কম্পানিতে দাউদের ডেপুটি ছোটা সাকিল সোমবার এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, দাউদ যথেষ্ট ফিট|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top