News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য
Image

রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য| সোমবার থেকে শুরু হওয়া সংসদের দ্বিতীয় পর‌্যায়ের বাজেট অধিবেশনের উচ্চকক্ষে শপথ নেওয়া নয় সদস্যের মধ্যে পাঁচজনই হলেন কংগ্রেসের| তাদের নির্বাচিত সদস্যরা হলেন- হিমাচল প্রদেশ থেকে আনন্দ শর্মা, অসম থেকে যথাক্রমে রিপন বোরা ও রানী নারাহ এবং পাঞ্জাব থেকে যথাক্রমে প্রতাপ সিং ও সামশের সিং ধূল্লো|
এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাক্সবাদী(সিপিআইএম) থেকে নির্বাচিত হয়েছে দুজন সদস্য| তাদের নির্বাচিত সদস্যরা হলেন ত্রিপুরা থেকে ঝর্ণা দাস বৈদ্য এবং কেরল থেকে কে. শ্যামাপ্রসাদ| বিজেপি ও শিরোমণি অকালি দলের তরফ থেকেও একজন করে সদস্য আজ শপথ গ্রহণ করেছেন| তাদের শপথ গ্রহন করা সদস্যরা হলেন যথাক্রমে নরেশ গুজরাল এবং শ্বেত মালিক|
বর্তমানে রাজ্যসভায় উক্ত দলগুলির সদস্য হলো যথাক্রমে কংগ্রেসের ৬৫ জন, বিজেপির ৪৭ জন, সিপিআইএম-এর ৮ ও শিরোমণি অকলি দলের ৩ জন করে| ফলে এখনও বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভায় বিরোধীদের উপরি নির্ভর করে থাকতে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top