News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে গুরুতর মহিলা
Image

অগ্ণিদগ্দ হয়ে গুরুতর মহিলা

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ নিজ ঘরে রান্না করতে গিয়ে আগুন লাগে এক উপজাতি মহিলার গায়ে৷ ঘটনা অমরপুর মালবাসা ভিলেজের জমাতিয়া কলোনিতে৷
আজ সকাল ৯ ঘটিকায় নিজ ঘরে রান্না করার সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটে পড়ে যায়৷ ঐ সময়ে উনুন থেকে চন্দ্রমালা জমাতিয়া ২৫ শরীরে আগুন লাগে৷ চন্দ্রমালা ২ সন্তানের জননী৷ চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসে স্বামী বৃন্দামানিক জমাতিয়া এবং তার আশে পাশের লোকজন৷ ঘটনার ১ ঘন্টা পর অগ্ণিনির্বাপক অফিসে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান দমকল বাহিনী৷ চন্দ্রমালাকে অগ্ণিদগ্দা অবস্থায় স্থানীয় অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু তার শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক চন্দ্রমালার অবস্থা আশঙ্কাজনক হওয়া গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পরিবারের লোকদের বক্তব্য রান্না করতে গিয়ে এই বিপত্তি ঘটে৷ তবে এই অগ্ণিকান্ডে কি রহস্য রয়েছে তা বুঝে উঠতে পারছে না এলাকাবাসীরা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top