News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বর্মনকে শোকজের উত্তর পেয়েছি, সিদ্ধান্ত নেবেন হাইকমান্ড ঃ নারায়ণস্বামী
Image

সুদীপ বর্মনকে শোকজের উত্তর পেয়েছি, সিদ্ধান্ত নেবেন হাইকমান্ড ঃ নারায়ণস্বামী

Sudip NarayanSwami Sonia৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷
নয়াদিল্লি, ২১ এপ্রিল৷৷ আগামীকাল এআইসিসি সাধারণ সম্পাদকদের সাথে এক বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দেশের বিভিন্ন স্থানে দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন৷ ওই বৈঠকে ত্রিপুরায় কংগ্রেসের পরিষদীয় দলনেতার বিষয়টিও আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে৷ এদিকে, উত্তরপূর্বাঞ্চলের কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ভি নারায়ণস্বামী আজ জানিয়েছেন, তিনি প্রাক্তন পরিষদীয় দলনেতা সুদীপ রায় বর্মণের শোকজ নোটিশের উত্তর পেয়েছেন৷ তাঁর বক্তব্য সম্পর্কে পর্যালোচনা করে হাইকমান্ডকে রিপোর্ট দেওয়া হবে৷ উল্লেখ্য, গত ৮ এপ্রিল পূর্বোত্তরের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ভি নারায়ণস্বামী সুদীপ রায় বর্মণকে কারণ দর্শানোর নোটিশ পাঠান৷ সুদীপ গতকাল ঐ কারণ দর্শানোর নোটিশের উত্তরে হাইকমান্ডকে রীতিমতো আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তিনি অভিযোগ করেন, গত চারটি বিধানসভা নির্বাচনে সিপিএমকে ক্ষমতায় থাকতে কংগ্রেস হাইকমান্ড পরোক্ষে সহায়তা করেছে৷ হাইকমান্ডের বিরুদ্ধে অভিযোগে ঠাসা জবাবী চিঠি নিয়ে রাজ্য রাজনীতিতে জোড় প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে৷
এক প্রশ্ণের উত্তরে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী জানিয়েছেন, ত্রিপুরায় দলের পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হয়েছে৷ এদিন তিনি জানিয়েছেন, সুদীপ রায় বর্মণের শোকজের উত্তর ইত্যাদি পর্যালোচনা করে হাইকমান্ডের কাছে রিপোর্ট পেশ করা হবে৷ কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা এই প্রশ্ণের উত্তরে তিনি জানান, রিপোর্ট পাওয়ার পর হাইকমান্ডই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ তিনি আরো জানিয়েছেন, আগামীকাল এআইসিসির সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে উত্তরাখন্ডে অচলাবস্থা, আসামে রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কংগ্রেস সভানেত্রী আলোচনা করবেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top