News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকে যাচ্ছেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার
Image

অলিম্পিকে যাচ্ছেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার

Dipa Karmakarরি ডি জেনেরিও, ১৮ এপ্রিল৷৷ নতুন ইতিহাস তৈরি করে এই প্রথম অলিম্পিকে যোগ দেওয়ার সুযোগ পেলেন কোনো ভারতীয় মহিলা জিমন্যাস্ট৷ ব্রাজিলের রিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন বাঙালি মেয়ে দীপা কর্মকার৷ সে সঙ্গেই তৈরি করে ফেললেন নতুন ইতিহাস৷ প্রসঙ্গত, ৫২.৬৯৮ পয়েন্ট অর্জন করে ও তিন দেশের প্রতিযোগিদের হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেলেছেন দীপা৷ প্রথম ভল্টে ১৫.০৬৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে শেষ করেন ২৩ বছরের দীপা৷ কিন্তু আনইভেন বার রাউন্ডে ১১.৭০০ সংগ্রহ করে পিছিয়ে পড়েন তিনি৷ চোদ্দ জনের মধ্যে শেষ করেন ত্রয়োদশ স্থানে৷ এরপর ব্যালেন্সিং বিম রাউন্ডে ১৩.৩৬৬ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১২.৫৬৬ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে শেষ করেন ত্রিপুরার মেয়ে দীপা৷ স্বাধীনতার পর থেকে মাত্র ১১ জন পুরুষ অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন৷ কিন্তু মহিলা হিসেবে বাঙালি মেয়ে দীপাই প্রথম৷ তার মোট স্কোর ৫২.৬৯৮ পয়েন্ট৷
অলিম্পিক মানে পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসর৷ রিওতে অনুষ্ঠেয় এই আসরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারতবর্ষের প্রথম এবং একমাত্র মহিলা জিমন্যাস্ট হিসেবে ত্রিপুরার দীপা কর্মকারের সুযোগ লাভের সংবাদ নিঃসন্দেহে গভীর ও অপরিমেয় আনন্দের বিষয়৷ দীপার সাফল্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার তাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, দীপার এই উত্থান ত্রিপুরা ও ভারতকে গর্বিত করছে৷ এই অভূতপূর্ব সাফল্য সুযোগ্য প্রশিক্ষকের তত্ত্বাবধানে দীপার গভীর অনুশীলন ও আত্মপ্রত্যয়ের ফল৷ এই সাফল্যের জন্য দীপা ও তার প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দীকে অভিনন্দন৷ আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করব রিও অলিম্পিকে দীপার সাফল্যের সংবাদের জন্য৷ এদিকে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী বলেছেন, দীপা কর্মকার রিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করায় আমি আনন্দিত এবং উৎসাহিত৷ তার দিকে ভারতবাসী, রাজ্যবাসী তাকিয়ে আছে৷ সে যেন অলিম্পিকে পদক জয় করতে পারে এবং পৃথিবীর ক্রীড়া মানচিত্রে দেশ ও রাজ্যকে তুলে ধরতে পারে সে প্রত্যাশা করি৷ দীপা কর্মকারের সাফল্য রাজ্যের নবীন প্রজন্মকে উৎসাহিত করবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top