News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়গ্রামে গণধর্ষণের শিকার তরুণীর মৃতু্য, তদন্তে পুলিশ
Image

ঝাড়গ্রামে গণধর্ষণের শিকার তরুণীর মৃতু্য, তদন্তে পুলিশ

rape cartonঝাড়গ্রাম, ১৮ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রাম হাসপাতালে মৃতু্য হল গণধর্ষণের শিকার এক তরুণীর| ঝাড়গ্রামের কানিমহুলি গ্রামের বাসিন্দা ওই তরুণী মায়ের সঙ্গে বেলপাহাড়ি থানার ওড়গোন্দায় মামাবাড়িতে থাকতেন| তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন| গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তরুণী| তাঁর খোঁজ না মেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়|
গত শনিবার গুরুতর আহত অবস্থায় শিলদার ওড়গোন্দার একটি মাঠে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা| হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা পরীক্ষা করে জানান, ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে| পুলিশে অভিযোগ দায়ের করা হয়| পুলিশের দাবি, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিছু বলতে পারছিলেন না| শুধু এটুকু জানাতে পেরেছিলেন দুজন তাঁকে সাইকেল চাপিয়ে নিয়ে গিয়েছিল| সোমবার সকালে ঝাড়গ্রাম হাসপাতালে মৃতু্য হয় ওই তরুণীর| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top