News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে লন্ডভন্ড সদরের বহু বাড়ি, বিপর্য্যস্ত বিদ্যুৎ
Image

তুফানে লন্ডভন্ড সদরের বহু বাড়ি, বিপর্য্যস্ত বিদ্যুৎ

CYCLONEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ ১লা বৈশাখে তথা নববর্ষের সন্ধ্যারাতে প্রায় এক ঘন্টার তুফানে সদর মহকুমার বিভিন্ন এলাকায় বহু বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে৷ বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ এখনও বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি৷ যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছেন নিগমের কর্মীরা৷
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ প্রচন্ড বজ্রসহ ঝড় পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে৷ রাজ্যের অন্যান্য স্থানেও ঝড় হয়েছে৷ তবে সদর মহকুমায় ঝড়ের দাপট বেশী ছিল৷ ব্যাপক সংখ্যায় বজ্রপাতও হয়৷ বহু স্থানে বজ্রপাতে ঝলসে গেছে গাছ৷ এদিকে, সংবাদে জানা গিয়েছে সদরের লঙ্কামুড়া এবং সরবলুঙ্গা এলাকায় বহু বাড়ি ঘরের ছাউনি উড়ে গিয়েছে৷ গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার৷ ঐ এলাকার রামমোহন সরকার, গীতা চক্রবর্তী, পূর্ণিমা সরকার প্রমুখদের পরিবারগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
আহত হয়েছেন বেশ কয়েকজন৷ এর মধ্যে ৭৫ বছরের এক বৃদ্ধা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন৷ তখন বাড়ির উঠানের একটি বড় গাছ টিনের ছাউনির উপর পড়ে যায়৷ তাতা তিনি মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ অনেক স্থানে ঝড়ে ঝড়ে বিদ্যুতের খঁুটি ভেঙ্গে পড়েছে৷ বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তারের উপর৷ তাতে বিদ্যুৎ পরিষেবা স্তব্দ হয়ে যায়৷ শহরের উত্তর গেইট সংলগ্ণ এলাকায় একটি বড় গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ একই সাথে যান চলাচল ব্যাহত হয়েছে৷ জানা গিয়েছে ডুকলী, বাধারঘাট, মিলনচক্র, মিলন সংঘ, বটতলা প্রভৃতি এলাকায় বিদ্যুৎপরিষেবা বিঘ্নিত হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top