News Flash

  • Home
  • Uncategorized
  • `নকল রামভক্তদের হইতে সাবধান’, বিজেপিকে খেঁাচা দিয়ে হোর্ডিং শিবসেনার
Image

`নকল রামভক্তদের হইতে সাবধান’, বিজেপিকে খেঁাচা দিয়ে হোর্ডিং শিবসেনার

কানপুর, ১৪ এপ্রিল (হি.স.): `নকল রামভক্তদের হইতে সাবধান’| উত্তরপ্রদেশের কানপুরের বিভিন্ন জায়গায় এমনই হোর্ডিং টাঙিয়ে ভারতীয় জনতা পার্টিকে খেঁাচা দিল শিবসেনা| হোর্ডিংয়ে লেখা রয়েছে, `ভগবান রামের নকল ভক্তদের হইতে সাবধান|’ কাদের ভুয়ো ভক্ত বলে হোর্ডিংয়ে উল্লেখ করা হয়েছে জানতে চাওয়া হলে শিবসেনার উত্তরপ্রদেশের সম্পাদক মনোজ তিওয়ারি পরিষ্কার বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন| তিনি বলেছেন, ক্ষমতায় না আসা পর্যন্ত বিজেপি নেতারা রামের নামে গলা ফাটান| কিন্তু ভোটে জিতে ক্ষমতায় আসার পর তাঁরা রাম ও রাম মন্দিরের কথা ভুলে যান|
তিওয়ারি আরও বলেছেন, বিজেপি নেতাদের রাম মন্দিরের কথা জিজ্ঞাসা করা হলে তাঁরা উন্নয়ন ও জনস্বার্থ সংক্রান্ত বিষয়ের ধুয়ো তোলেন| এখন বিজেপির এই ধোঁকাবাজির বিরুদ্ধে হোর্ডিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ তাঁরা নিয়েছেন বলে জানিয়েছেন শিবসেনা নেতা| তিনি আরও বলেছেন, উত্তরপ্রদেশের জনগনের শিবসেনাকে সুযোগ দেওয়া উচিত| আমরা রামমন্দির তৈরি করব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top