News Flash

  • Home
  • Uncategorized
  • অপহরণ করা ২৭৬ জন স্কুলছাত্রীর ভিডিও প্রকাশ করল নাইজেরিয়ার বোকো হারাম
Image

অপহরণ করা ২৭৬ জন স্কুলছাত্রীর ভিডিও প্রকাশ করল নাইজেরিয়ার বোকো হারাম

আবুজা, ১৪ এপ্রিল (হি.স.) : দুবছর আগে চিবক শহর থেকে অপহরণ করা ২৭৬ জন স্কুলছাত্রীর কয়েকজনের ভিডিও প্রকাশ করল নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম| ভিডিওতে ১৫ ছাত্রীকে দেখানো হয়েছে, যারা নিজেদের দুবছর আগে অপহৃত স্কুলছাত্রী বলে পরিচয় দিয়েছে| কয়েকজনের বাড়ির লোকেরা নিজেদের সন্তানকে শনাক্ত করেছেন| দীর্ঘদিন অপহৃত ওই স্কুলছাত্রীদের কোন খোঁজখবর না পেয়ে তারা আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছিল|
২০১৪ সালের ১৪ এপ্রিল বর্নো অঙ্গরাজ্যের চিবক শহরে হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা| এই সময় ওই শহরে অবস্থিত একটি সরকারি বোর্ডিং স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় তারা|
অপহরণের পরপরই বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়| ঘটনার পর থেকেই নাইজেরিয়া ও প্রতিবেশি রাষ্ট্রগুলোর বাহিনী সম্মিলিতভাবে অপহৃতদের উদ্ধারে চেষ্টা করে| এদিকে অপহৃত শতাধিক শিক্ষার্থীর পরিবারের সদস্যরা নাইজেরিয়ার রাজধানী আবুজায় পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top