News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণ’র মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় ছেয়ে গেছে রাজ্যের বাজারগুলিতে
Image

প্রাণ’র মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় ছেয়ে গেছে রাজ্যের বাজারগুলিতে

Pran frooto pic3নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১২ এপ্রিল৷৷ সূর্যের প্রকট তাপে হাবুডুবু রাজ্যবাসীর প্রাণ৷ গরমে দিনে হারে বালক থেকে বয়স্ক লোক৷ কেউ ঠান্ডা জল পান করে তৃপ্তী মেটাচ্ছেন আবার কেউ কেউ ঠান্ডা জাতীয় বিভিন্ন ধরণের ড্রিঙ্ক পান করে ক্লান্তি দূর করছেন৷ নববর্ষের প্রাককালে সূর্য্যের কু-দৃষ্টি পড়েছে পৃথীবির উপর৷ তাই উষ্ণতাও প্রবল বৃদ্ধি পেয়েছে৷ আর সেই সুযোগকে কাজে লাগাছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অসাধু ব্যবসায়ীগন৷ সেই সুযোগে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা জল ও ঠান্ডা ড্রিঙ্ক বাজারে ছেড়ে দিয়ে ভালো মুনাফা করে নিলেও রাজ্যবাসীকে খাওয়াচ্ছেন বিষ৷ এমনি এক ঘটনা ঘটল উত্তরজেলার কদমতলা মিনি টাউনে৷ কিন্তু সংশ্লিষ্ট দপ্তর নাকে তেল দিয়ে বসে আছেন৷ অবশ্যহ কেউ কেউ আবার অভিযোগ তুলছেন আবগরি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকগন ঐসকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা পেয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন৷ এদিকে কদমতলা মিনি টাউন মিশ্র বসতির লোকের আনাগোনা তাছাড়া ত্রিপুরা অসম সীমান্ত৷ তাই বহিরাজ্যের লোকের আনাগোনা প্রতিনিয়ত হয়ে থাকে৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কদমতলার নিলকান্ত দাস নামের এক অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা জাতীয় ড্রিঙ্ক বিষ জনগনের কাছে ফ্রোটো ম্যাংগ ড্রিঙ্ক ১৫০ মিলিলিটারের বোতল অসংখ্য পরিমাণে মজুত রয়েছে৷ প্রতিটি বোতল দশটাকা করে বিক্রি করে আসছে ব্যবাসায়ী৷ সেই মোতাবেক ঐ ম্যাংগ ড্রিঙ্ক বোতলের একবছর পেরিয়ে গিয়েছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ৷ তবু কিভাবে বাজারে এধরনের মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা জাতীয় ড্রীঙ্ক বিক্রি হচ্ছে? এই মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা ম্যাংগ ড্রিঙ্ক পান করে কারো যদি কোন দূর্ঘটনা ঘটে তবে তার দায়ভার কে বা কারা নেবে? প্রশ্ণ নানা মহলের৷ নিলকান্ত দাসের মতো আরো হাজার নিলকান্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা ড্রিঙ্ক বিক্রি করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top