News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে দশ বছরের কারাদন্ড
Image

ধর্ষণের দায়ে দশ বছরের কারাদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করলেন উত্তর জেলা ও দায়রা জজ আদালত৷ ধর্মনগর থানাধীন চন্দ্রপুরের সূত্রধর পাড়ার বাসিন্দা ধর্ষক অজয় সূত্রধর (২৯) ওরফে অপুকে এই সাজা দেন আদালত৷
জানা গেছে, ২০১৫ সালের ২০ আগস্ট ধর্ষিতা গৃহবধূ বৃষ্টির রাতে স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী অজয় সূত্রধরের বাড়িতে আশ্রয় নেন৷ কারণ, ঐ গৃহবধূর কঁুড়েঘরে বৃষ্টির জল ঢুকে গিয়েছিল৷ একাকিত্বের সুযোগ নিয়ে ঐ গৃহবধূকে অজয় সূত্রধর ধর্ষণ করেন৷ এই ঘটনায় ২২ আগস্ট ২০১৫ সালে রাত দশটা নাগাদ ধর্ষিতার অভিযোগে একটি মামলা গৃহীত হয়৷ ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেন৷ তদন্তকারী অফিসার এই ঘটনার সমস্ত তথ্য প্রমাণাদি এবং সাক্ষী জোগাড় করে আদালতে চার্জশিট জমা দেন৷ আদালত সমস্ত তথ্য প্রমাণাদি এবং সাক্ষীদের শুনানি শেষে অভিযুক্ত অজয় সূত্রধরকে দোষী সাব্যস্ত করেন৷ মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উদিত চৌধুরী ধর্ষণে অভিযুক্ত অজয় সূত্রধরকে এই সাজা শুনান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top