News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বাবাসাহেবকে স্মরণ করবে রাষ্ট্রসংঘ
Image

এবার বাবাসাহেবকে স্মরণ করবে রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : ভারতীয সংবিধানের মুখ্য প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে এই প্রথম স্মরণ করবে রাষ্ট্রসংঘ| মূলত বিভেদ, অসাম্যের বাধা পেরিয়ে তিনি তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন, সেই বিষয় নিয়েই সেখানে আলোচনা হবে|  কল্পনা-সরোজ ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন ফর হিউম্যান হরাইজন রাষ্ট্রসংঘের পরিপোষিত এই দুটি সংস্থার উদ্যোগে আগামী ১৩ এপ্রিল আম্বেদকরের জন্মদিনের একদিন আগে বিশ্ব দরবারে তাঁর অবদানের কথা স্মরণ করা হবে| আগামী ১৪ এপ্রিল আম্বেদকরের ১২৫তম জন্মদিন| ওইদিন রাষ্ট্রসংঘে আলোচনাসভার জন্য একটি প্যানেলও গঠন করা হয়েছে| জাতিবিদ্বেষের বিরোধিতা করে কীভাবে মানবজাতি মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারে, সেই বিষয়টি উঠে আসবে রাষ্ট্রসংঘে| ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন টুইট করে বলেছেন, এই প্রথম বাবাসাহেবের জন্মবার্ষিকীতে তাঁকে বিশ্বগোষ্ঠী স্মরণ করবে| সুসংহত উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘের যে কর্মসূচি তার আওতাতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে ভারতীয় মিশনের তরফ থেকে একটি নোটে জানানো হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top