News Flash

Image

নিখোঁজ তিন সন্তানের বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ তিন সন্তানের বাবা গতকাল অর্থাৎ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে নিখোঁজ হয়ে যায়৷
সারাদিন অনেক খোঁজাখঁুজির পর না পেয়ে শনিবার সকাল বেলা কমলাসাগর ফাঁড়ি থানায় নিখোঁজ ব্যক্তির বাবা ননীগোপাল শর্মা নিখোঁজ মামলা দায়ের করেন৷ এই নিয়ে কমলাসাগরের হরিহর দোলা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ জানা যায় কোণাবন এলাকায় হরিহর দোলায় ননী গোপাল শর্মার ছেলে কাজল শর্মা শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যায়৷ জানা যায়, গত কয়েকদিন যাবৎ ঋণগ্রস্ত হয়ে মানসিক সমস্যায় ভুগছেন কাজল শর্মা৷ কারোর সাথে কোন কথা বলতে চায় না৷
সারাক্ষণ এক জায়গায় বসে থাকে৷ তার এক কন্যাও দুই ছেলে রয়েছে৷ তার নিখোঁজ হওয়াতে তার পরিবারের কর্তারা দুশ্চিন্তায় পরে৷ অভাবের সংসার কোন কিছু করতেই সাহস পাচ্ছেনা তার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে৷ শেষ পর্যন্ত ফাঁড়ি থানায় শনিবার একটি নিখোঁজ মামলা দায়ের করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top