News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি প্রকল্প নিয়ে আগরতলা পুর নিগমে বৈঠক
Image

স্মার্ট সিটি প্রকল্প নিয়ে আগরতলা পুর নিগমে বৈঠক

AMC SMART CITYনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ স্মার্ট সিটি প্রকল্প নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার পৌরহিত্যে মেয়র ইন কাউন্সিল এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠক আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করা হয়েছে৷ একই সঙ্গে আসন্ন বর্ষার মরশুমে শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ণ হওয়া থেকে কিভাবে মুক্তি মিলবে সেই বিষয়ে আলোচনা হয়েছে৷ পাশাপাশি পুর নিগমের বিভিন্ন এলাকায় পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছানোর ক্ষেত্রে যেসব ঘাটতি রয়েছে সেগুলি কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে৷ নর্দমা ও বর্জ আবর্জনা পরিস্কার করা নিয়ে বিভিন্ন সময়ে বর্দ্ধিত এলাকার জনগণের তরফ থেকে অভিযোগ আসছিল৷ সেগুলি খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top