News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মহিলার তুলনায় পুরুষের আত্মহত্যা বেশী
Image

রাজ্যে মহিলার তুলনায় পুরুষের আত্মহত্যা বেশী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজ্যে আত্মহত্যার হার যথেষ্ট উদ্বেগজনক৷ তার সাথে মহিলাদের আত্মহত্যার তুলনায় পুরুষদের আত্মহত্যার প্রবণতা বেশী সেই বিষয়টিও তথ্যে উঠে এসেছে৷ সোমবার বিধানসভায় তারকা চিহ্ণিত এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার গত তিন বছরের বছর ভিত্তিক আত্মহত্যার হারের হিসাব তুলে ধরেন৷ তিনি জানান, ২০১৩ সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল ১৯৭ এবং ২০১৪ সালে ১৭৩৪৷ স্বরাষ্ট্র মন্ত্রীর দেওয়া তথ্যে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে আত্মহত্যার হার কমলেও ২০১৫ সালে ফের তা বেড়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রীর দেওয়া তথ্যে জানা গিয়েছে, ২০১৫ সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল ১৯৬৮৷ এদিকে, এদিন বিধানসভায় তারকা চিহ্ণ বিহীন এক প্রশ্ণের উত্তরে জানা গিয়েছে, রাজ্যে মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার প্রবণতা বেশী৷ গত তিন বছরে মোট ২১৩০ জন আত্মহত্যা করেছেন৷ এদের মধ্যে ১৩৭০ জন পুরুষ এবং ৭৬০ জন মহিলা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top