News Flash

  • Home
  • Uncategorized
  • জারুলবাচাইয়ে বিস্তর পরিমানে ফেন্সিডিল উদ্ধার
Image

জারুলবাচাইয়ে বিস্তর পরিমানে ফেন্সিডিল উদ্ধার

phensedylনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ জারুলবাচাইয়ের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ ও বিএসএফ প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে৷ রবিবার রাত দশটা নাগাদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে শ্রীনগর থানার পুলিশ এবং গকুল নগর ক্যাম্পের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা জারুলবাচাই এডিসি ভিলেজের পদ্মমোহনপাড়ায় হানা দেয়৷ হানা দিয়ে ঐ এলাকার সজল দেববর্মার বাড়ি থেকে ৪০টি বস্তায় মজুত রাখা সাড়ে এগারহাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ ও বিএসএফ৷ পাচারের উদ্দেশ্যেই ফেন্সিডিল পদ্মমোহনপাড়ার সজল দেববর্মার বাড়িতে মজুত রাখা হয়েছিল৷ ফেন্সিডিলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাড়ির মালিক সজল দেববর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ এই চক্রে জড়িত অন্যান্যদের খঁুজে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ফেন্সিডিল পাচারকারীরা বেশ কিছুদিন ধরেই পদ্মমোহনপাড়ার সজল দেববর্মার বাড়িতে ফেন্সিডিল মজুত রেখে পাচার করত বলে জানা গেছে৷ সে খবরের ভিত্তিতেই অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ ও বিএসএফবাহিনীকে নিয়ে অভিযান চালান৷ উদ্ধারকরা ফেন্সিডিলের বাজারমূল্য ১৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দীপক দাস৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় প্রচুর পরিমাণ ফেন্সিডিল,কোরেক্স সহ অন্যান্য নেশা সামগ্রী মজুত রয়েছে৷ এসব সামগ্রী বর্হিরাজ্য থেকে আমদানি করে আন্তর্জাতিক সীমান্ত পথে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ বাংলাদেশে এসব নেশা জাতীয় সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে৷ এসব নেশা সামগ্রীর কবলে পড়ে শুধু বাংলদেশের যুব সমাজই নয়, ত্রিপুরার যুব সমাজও মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷  নেশা জাতীয় পাচার বাণিজ্য বন্ধ করতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top