নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ টিএসআর বাহিনী জননিরাপত্তা ও সন্ত্রাসবাদী মোকাবেলার জন্যই কাজ করে না, সামাজিক দায়িত্ব পালনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে৷ এরই অঙ্গ হিসেবে টিএসআর ৯ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে শান্তির বাজারে রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ টিএসআর বাহিনী রাজ্যে সন্ত্রাসবাদী
কার্যকলাপ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে৷ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিএসআর সাফল্যের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও নজির স্থাপন করেছে৷ সামাজিক দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে টিএসআর ৯ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে ৬৪ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান শিবির উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা৷
রাজ্য আরক্ষা প্রশাসনের প্রয়াস কর্মসূচীর অঙ্গ হিসেবেই টিএসআর ৯ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়৷ রক্তদান শিবির ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়৷ সাধারণ মানুষের সঙ্গে টিএসআরের সম্পর্ক আরো নিবিড় করার লক্ষ্যেই এধরনের কর্মসূচী পালন করা হয় বলে জানান ব্যাটেলিয়ানের কমানডেন্ট সহ অন্যান্য কর্মকর্তারা৷

টিএসআর বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















