News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার একমাত্র আসনে জয়ী ঝর্ণা দাস বৈদ্য
Image

রাজ্যসভার একমাত্র আসনে জয়ী ঝর্ণা দাস বৈদ্য

RS Electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের জন্য আজ ত্রিপুরা বিধানসভার লবিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ভোট নেয়া হয় সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ সহ ৫৯ জন বিধায়ক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ৬০ জন বিধায়কদের মধ্যে বিধায়ক ভানুলাল সাহা চিকিৎসার জন্য বহির্রাজ্যে থাকায় ভোট দিতে পারেন নি৷ সকালে প্রথম ভোটটি দেন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা৷ উল্লেখ্য, ত্রিপুরা থেকে রাজ্য সভায় এক মাত্র আসনের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ এরা হলেন সি পি আই (এম)-এর ঝর্ণা দাস (বৈদ্য) এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যোতির্ময় নাথ৷ বিকেলে ভোট গণনার শেষে সি পি আই (এম) প্রার্থী ঝর্ণা দাস (বৈদ্য) কে বিজয়ী বলে ঘোষণা দেন রিটানিং অফিসার তথা বিধানসভার সচিব বামদেব মজুমদার এবং তাঁর হাতে সাটিফিকেট তুলে দেন৷ সি পি আই (এম) প্রার্থী ঝর্ণা দাস (বৈদ্য) ৪৯ জন বিধায়কের ভোট পেয়েছেন এবং ভারতীয় জাতীয় কংগ্রসের প্রার্থী জ্যোতির্ময় নাথ পেয়েছেন ১০ জন বিধায়কের ভোট৷
রাজ্যসভার রাজ্যের একমাত্র শূন্য আসনে ভোট প্রসঙ্গে বীরজিৎবাবু বলেন, এখানেও কংগ্রেস দল প্রার্থী দিয়েছে৷ সিপিএমকে বিনাযুদ্ধে ছাড়বে না কংগ্রেস দল৷ এবার যদি কংগ্রেস প্রার্থী না দিত তাহলে বলা হত কংগ্রেস-সিপিএম এক হয়ে গেছে৷ এটা প্রমাণ করতেই রাজ্যসভায় প্রার্থী দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, বামফ্রন্ট মনোনিত প্রার্থী জয়ী হবেন তা সকলেরই জানা ছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top