News Flash

  • Home
  • Uncategorized
  • বিষপানে আত্মঘাতী ছাত্রী, অবৈধ প্রণয়ে গৃহবধু খুন
Image

বিষপানে আত্মঘাতী ছাত্রী, অবৈধ প্রণয়ে গৃহবধু খুন

suicideনিজস্ব প্রতিনিধি, খোয়াই, আগরতলা, ২১ মার্চ৷৷ বিষ পানে আত্মহত্যা একাদশ শ্রেণীর এক ছাত্রীর৷ ঘটনা খোয়াইয়ের মহাদেবটিলার৷ গত শুক্রবার সন্ধ্যায় মা-মেয়ের মধ্যে বচসার জেরে জেরে বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেয় রিয়া দাস নামে কিশোরীটি৷ তাকে সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বিফল করে সোমবার সকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রিয়া দাস৷ পিতৃহীন রিয়াই ছিল তার মায়ের একমাত্র সম্বল৷ বহু কষ্ট করে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাইছিলেন৷ কিন্তু মায়ের সব স্বপ্ণে জল ঢেলে সেই মায়েরই বুক খালি করে বিদায় নিল রিয়া৷ একাদশ শ্রেণীতে পাঠরতা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া গোটা মহাদেবটিলা এলাকায়৷ সোমবারই ময়না তদন্ত শেষে রিয়ার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷
হত্যা না আত্মহত্যা এলাকায় কানাগোনা চলছে৷ পনের জন্য প্রায় সময় মদমত অবস্থায় মারদোর করত৷ গতকাল রাত ২টার পর কলমচৌরা গ্রামপঞ্চায়েতের অন্তগত মোঃ আরিফ তার স্ত্রী রাবিয়া খাতুন কে প্রান দিতে হল স্বামী কলমছড়া গ্রামের আরেক মেয়ের অবৈধ প্রেমের কথা জানতে গিয়ে এবং তার পকেটে ঐ মেয়ের ছবি দেখে দু জনের মধ্যে বাক বিতন্ত হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে৷ ঐ রাতে প্রচন্ড মারদোর করে তাকে ফাঁসিতে ঝুলিয়েছে প্রতিবেশীরা রাতে রাবিয়ার ভাইকে ফোন করে সমস্ত ঘটনা বলেন সঙ্গে সঙ্গে মা ও ভাই আত্মীয়জন চলে আসেন মেয়ের বাড়ীতে সেখানে চিৎকার ও কান্নাকাটি শুরু করেন৷ রাত ২ টার সময় বক্সনগর হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু পুলিশ লাস খুলেনি আহত মোত্তাবেক পুলিশ ছাড়া ফাঁসির লাস কেউ খুলে নিতে পারেনা, কিভাবে কাজটা হল তা নিয়ে জনমনে প্রশ্ণ৷ মেয়ের বাড়ী থেকে কমলছড়া থানায় মামলা দায়ের করার জন্য সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বসে থাকল পুলিশ এখনও মামলা নেননি রাজনৈতিক নেতার চাপে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top