News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেপাজত থেকে ফেরার চাকুরী প্রতারক
Image

পুলিশ হেপাজত থেকে ফেরার চাকুরী প্রতারক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ আবারও পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল আসামী৷ প্রতারিত এক যুবককে জনগণ পুলিশের হাতে তুলে দিলেও পুলিশের সামনে থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়৷ এও পশ্চিম থানার পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে৷ অভিযুক্তের নাম অপু দাস৷ সোমবার দুপুরে শহরে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও এখন পর্যন্ত পলাতক অপু দাসকে জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ৷
আবারও রাজধানী আগরতলায় পুলিশের হাত থেকে পালিয়ে যায় আসামী৷ জনগণের সাথে প্রতারণার অভিযোগে প্রতারিতরা অপু দাস নামে এক যুবককে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিলে সে পুলিশের বেরিক্যাড থেকে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনীর এলাকার বাসিন্দা অপু দাস গত কদিন ধরে সিপাহিজলা জেলার দক্ষিণ তৈবান্দাল এলাকায় গিয়ে এসটি কর্পোরেশনে চাকুরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা তুলতে যায়৷ কাউকে চাকুরি আবার কাউকে লোন দেবার প্রলোভন দিয়ে কাগজপত্র এবং হাজার হাজার টাকা হাতিয়ে নেয়৷ অপু দাস নিজেকে এসটি কর্পোরেশনের লোক বলে পরিচয় দেয়৷
সোমবারও এলাকায় গিয়ে অপু টাকা তুলতে থাকলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে আগরতলায় নিয়ে আসে৷ এরপর সংশ্লিষ্ট দপ্তরে নিয়ে যাওয়া হলে তারা জানতে পারেন অপু দাস এসটি কর্পোরেশনের লোক নয়৷ সে প্রতারক৷ এরপরই প্রতারিত যুবকরা অপুকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ আটক করলেও কোন এক সময় অপু পুলিশের ব্যারিকেড থেকে পালিয়ে যায়৷ এরপরই উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ মামলা হাতে নিলেও এখন পর্যন্ত পলাতক অপু দাসকে জালে তুলতে পারেনি৷ ঘটনায় পুলিশের হাত থেকে আসামী পালিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে ধরতে কোন তৎপরতাই দেখাচ্ছে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top