News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের মরাগাঙে পাল তুলতে তৎপর বীরজিৎ
Image

কংগ্রেসের মরাগাঙে পাল তুলতে তৎপর বীরজিৎ

BIRJIT CONGRESSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মরাগাঙে পাল তুলতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ঊনকোটি জেলার কৈলাসহরের ইয়াজে খাওরা গ্রামে কংগ্রেসের কর্মী সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
ঊনকোটি জেলার কৈলাসহরের ইয়াজে খাওরা গ্রামে কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে শাসক দলকে পরাস্ত করে কংগ্রেসকে রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অস্ত্র শানিয়েছেন৷ বিজেপি দেশবাসীর সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বলে তিনি উল্লেখ করেন৷ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে অসহিষ্ণুতা ও বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ বীরজিৎ বাবু বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের প্রসঙ্গত কর্মী সম্মেলনে বিশ্লেষণ করেন৷ কংগ্রেস দল কেন্দ্রের ক্ষমতায় থাকার সময় বহু কাজ করেছে৷ কিন্তু সঙ্গদোষে কংগ্রেস বিগত লোকসভা নির্বাচনে পরাস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ কংগ্রেস দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারেনি৷ বিভিন্ন ছোটখাটো দলগুলোর সমর্থনে দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় ছিল ১০ বছর৷ এর মধ্যে কংগ্রেসের শরিক দল তামিলনাড়ুর ডিএমকের কিছু মন্ত্রী বিভিন্ন দুর্নীতিতে যুক্ত হয়ে গিয়েছিল৷ কংগ্রেস দল তাদের ক্ষমা করেনি৷ তাদেরকে জেলে পুড়েছে৷ বীরজিৎবাবু বলেন, তবুও সঙ্গদোষ৷ সে কারণেই কংগ্রেসের দিকেও তিতিবিরক্ত হয়েছেন গণদেবাতারা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top