News Flash

  • Home
  • Uncategorized
  • দলিত, আদিবাসীদের থেকে কেউ সংরক্ষণ অধিকার কেড়ে নিতে পারে না ঃ প্রধানমন্ত্রী
Image

দলিত, আদিবাসীদের থেকে কেউ সংরক্ষণ অধিকার কেড়ে নিতে পারে না ঃ প্রধানমন্ত্রী

modiনয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সংরক্ষণ একটি অধিকার, দলিত, আদিবাদী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে কেউ তা কেড়ে নিতে পারে না| এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, দলিত, আদিবাদী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে কেউ সংরক্ষণ অধিকার কেড়ে নিতে পারে না|
বিরোধীরা মিথ্যে প্রচার করছে, এমনই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, দুই মেয়াদ প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী জী| তখন এমন কিছুই ঘটেনি| প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি পরিচালিত সরকার কখনই দলিত স্বার্থের বিরোধিতা করে না| সংরক্ষণ নিয়েও দলিতদের পক্ষেই আছে সরকার| এরপরই প্রধানমন্ত্রী বলেছেন, সংরক্ষণ একটি অধিকার| কেউ তা কেড়ে নিতে পারে না| এদিন রাজধানীতে ড. বি আর আম্বেদকরের নামে একটি স্টেট অফ দ্য আর্ট মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে আম্বেদকরের সম্পূর্ণ কাজের বিবরণ দেওয়া একটি ওয়েব পোর্টালের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী|

বাবাসাহেব আম্বেদকর একজন বিশ্ব মানব ঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): বাবাসাহেব আম্বেদকর একজন বিশ্ব মানব| এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার রাজধানীতে ড. বি আর আম্বেদকরের নামে একটি স্টেট অফ দ্য আর্ট মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে আম্বেদকরের সম্পূর্ণ কাজের বিবরণ দেওয়া একটি ওয়েব পোর্টালের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী| আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, ড. আম্বেদকর সমাজের কাছে একটাই বার্তা পেঁৗছে দিতে চেয়েছেন| তিনি বার বার বলেছেন শিক্ষা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ| শিক্ষাই জীবনে শক্তি নিয়ে আসে| শিক্ষার প্রসারে তিনি ভারতের মানুষকে পথ দেখিয়েছিলেন|
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ড. আম্বেদকর সব সময় বিশ্বাস করতেন সমুদ্রপথে ভারতের শক্তি অসীম| মোদীর কথায়, দেশের প্রত্যেক শ্রমিকের কাছে ভগবানের মতো ছিলেন বাবাসাহেব আম্বেদকর| তিনিই ভারতের শ্রম আইনের প্রধান রূপকার ছিলেন| আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাবাসাহেব সমাজের প্রন্তিক মানুষদের প্রতীক ছিলেন| তিনি বিশ্ব মানব ছিলেন| তিনি শুধুমাত্র ভারতের নন, তিনি সারা বিশ্বের| তিনি বিশ্ব নেতা ছিলেন| পৃথিবীর কাছে যেমন মার্টিন লুথার কিং, তেমনই আমাদের কাছে বাবাসাহেব আম্বেদকর| উল্লেখ্য, ভারতের সংবিধানের জনক ড. আম্বেদকরের ১২৫ তম জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই পদক্ষেপ সরকারের তরফে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top