News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা স্টেশনে ভেঙে পড়ল ইঞ্জিনের বিশাল শেড, সংকটজনক তিন শ্রমিক
Image

আগরতলা স্টেশনে ভেঙে পড়ল ইঞ্জিনের বিশাল শেড, সংকটজনক তিন শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রেলের নির্মীয়মাণ ইঞ্জিনের শেড ঘরের কাঠামো ভেঙ্গে পড়লে তিনজন শ্রমিক গুরুতরভাবে আহত হন৷ রবিবার সকাল ১০ টা নাগাদ আগরতলা রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে৷  এই ঘটনাকে কেন্দ্র করে এদিন আগরতলা রেল স্টেশন চত্বরে কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
DSC_0186স্টীলের কাঠামো দিয়ে আগরতলা রেল স্টেশনে রেল ইঞ্জিনের শেড ঘর নির্মাণের কাজ চলছিল৷ রবিবার সকালে নির্মাণ কাজ চলার সময় শেড ঘরের গোটা স্টীল কাঠামোটি মাটিতে লুটিয়ে পরে৷ এই ঘটনায় তিনজন শ্রমিক গুরুতরভাবে আহত হন৷ ঘটনার বিবরণে জানা গেছে, স্টীল বিম দিয়েই এই শেড ঘর নির্মাণ হয়েছিল৷ গত পাঁচদিন যাবৎ রেল ইঞ্জিনের শেড ঘরের কাঠামোটি দাঁড় করা হয়েছিল৷ রবিবার থেকে চলছিল স্ক্রু, নাট টাইট করার কাজ৷ চারদিক দিয়েই ইস্পাতের  দড়ির মাধ্যমে শেডঘরটি টানা ছিল৷ জানা গেছে রবিবার সকালে শেডঘরের নাটব্লুট গুলো টাইট করার কাজে প্রায় ১৫ জন শ্রমিক নিযুক্ত ছিল৷ এমন সময় স্টেশনের আভ্যন্তরীণ চত্বরে মাটি কাটার জন্য একটি ক্রেন নির্মীয়মাণ শেডঘরটির সামনে দাড়ায় এবং ক্রেনের চালক একটি ইস্পাতের দড়ি খুলে দেওয়ার জন্য শ্রমিকদের অনুরোধ করেন৷ ক্রেন চালকের অনুরোধে সারা দিয়ে ২/৩ জন শ্রমিক নির্মীয়মাণ রেল ইঞ্জিনের  শেডঘরের একটি টানা খুলে দিতেই হুড়মুড়িয়ে বিকট শব্দে গোটা শেডঘরের স্টীল বীমের কাঠামোটি মাটিতে লুটিয়ে পড়ে৷ উপস্থিত বুদ্ধির জোড়ে ১০-১২ জন শ্রমিক মাটিতে লাফিয়ে পড়ে অক্ষতভাবে বেঁচে যান৷ কিন্তু শেডঘরের মাঝখান বরাবর কর্মরত তিনজন শ্রমিক বেরিয়ে আসতে পারেননি৷ এই ঘটনায় এই তিন শ্রমিক গুরুতরভাবে আহত হন৷ জানা গেছে৷ নির্মাণ সংস্থার এক ঠিকেদারও এই ঘটনায় সামান্য আঘাত পান৷ এক প্রত্যক্ষদর্শী এ সংবাদ জানিয়েছেন৷ রেল ইঞ্জিনের শেডঘর নির্মাণের নির্মাণ সংস্থার অপর এক কর্মীও একই কথা জানিলে বলেন, অধিকাংশ শ্রমিকরাই বড়াৎ জুড়ে বেঁচে গেছেন৷ তিনজন শ্রমিক আহত হয়েছেন৷ চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা রেল স্টেশন চত্বরে নিযুক্ত অন্যান্য শ্রমিকদের  মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এদিকে, আহতদের নাম ও ঠিকানা জানানোর ক্ষেত্রে সাংবাদিকদের কাছে অক্ষমতা প্রকাশ করেন নির্মাণ সংস্থার সাথে নিযুক্ত আধিকারিকরা৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসার কথা বলা হলেও নিয়ে যাওয়া হয়েছে আইএলএস হাসপাতালে৷ এর ফলে কি রাজ্য পুলিশ কি রেল পুলিশ কারোর কাছেই আহতদের নাম ও ঠিকানার তালিকা পাওয়া যায়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করেও শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়৷ উল্লেখ্য, আগামী ২৬ বা ২৭ মার্চ  ব্রডগেজে রেলের নিরাপত্তার ব্যাপারটি খতিয়ে দেখতে রেলওয়ের সেফটি কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্যে আসছেন৷ আর এর আগে এই ঘটনা ব্রডগেজ রেলের যাত্রা শুরুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা না সৃষ্টি হয় তা নিয়েই তথ্যভিজ্ঞ মহলে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছে৷ জানা গেছে, রেল পুলিশ এবং রাজ্যপুলিশ এই ঘটনার পৃথক পৃথক তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top