News Flash

  • Home
  • Uncategorized
  • আরজিএম হাসপাতালের অব্যবস্থায় ক্ষুব্ধ প্রধান সচিব
Image

আরজিএম হাসপাতালের অব্যবস্থায় ক্ষুব্ধ প্রধান সচিব

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷  রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু শুক্রবার ঊনকোটি জেলার রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শনকালে নরক জঞ্জাল প্রত্যক্ষ করে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন৷ অবিলম্বে হাসপাতালে স্বচছতা ফিরিয়ে আনতে তিনি নির্দেশ দিয়েছেন৷
স্বাস্থ্য দপ্তরের ঊনকোটি জেলার রিভিউ মিটিং শুক্রবার কৈলাসহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়৷  মিটিং-এ উপস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এম নাগার্জুন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জে কে দেববর্মা, জেলার সিএমও দিলীপ কুমার কর্মকার সহ আরো অন্যান্য আধিকারিকরা৷ মিটিং শেষে কৈলাসহরের আর জিএম হাসপাতাল পরিদর্শনে অসেন৷ পরিদর্শনের সময় হাসপাতলের নোংরা পরিবেশ দেখে উষ্মা প্রকাশ করেন৷ হাসপাতালে আয়ুষের পরিষেবা দেখে সুশান্ত সিনহাকে জিজ্ঞাসা করা হলে কোন সঠিক উত্তর দিতে পারেনি৷ পরিদর্শন শেষে হাসপাতালের এসডিএমও ডাঃ আমিনুল ইসলামের রুমে হাসপাতালের ডাক্তার  সহ কর্মীদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠকে হাসপাতালের পরিষ্কারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের স্থায়ী পদে কর্মরত ওয়ার্ড মাস্টার গোপাল দেবনাথকে কড়া কথাবার্তা বলেন৷ গোপাল দেবনাথকে নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ রয়েছে৷ যেদিন থেকে গোপালবাবু চাকুরি করছেন আজ অব্দি উনি কৈলাসহর আরজিএম হাসপাতালে রয়েছেন৷ গোপালবাবু কর্মচারী সমন্বয়ের বড় কর্তা৷ যার ফলে হাসপাতালে ডাক্তার  থেকে নীচু তলার কর্মী পর্যন্ত কেউ কিছু করতে হলে গোপালবাবুর আদেশ ছাড়া কিছু হয় না৷ হাসপাতাল পরিষ্কারের জন্য টেন্ডার দিয়ে আমবাসার একটি দায়িত্ব পেয়েছিল গোপালবাবুর ইন্ধনে৷ যার ফলে পরিষ্কার করার এই গ্রুপটি মাসে মাসে মোটা অর্থ গোপালবাবুকে উপটৌকন হিসাবে দিচ্ছেন৷ এছাড়া আরজিএম হাসপাতাল মহকুমা হাসপাতাল হয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে৷ আজ অব্দি  হাসপাতালের এস্টাবলিশ মেন্ট সেকশনই হয়নি৷ পরিদর্শন শেষে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন স্থানীয় কর্তাদের জন্যই হাসপাতাল নোংরা থাকে৷ তবে উনি আশাবাদী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে৷ আর এস্টাবলিশমেন্ট সেকশন বলতেই উনি বলেন যে এটা আমাদের দপ্তরের ব্যাপার বলে এড়িয়ে গেলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top