পেনসিলভিনিয়া, ১০ মার্চ (হি.স.): মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা| সন্দেহভাজন দুই আততায়ীর গুলিতে প্রাণ হারালেন চারজন মহিলা ও একজন পুরুষ সহ মোট পঁাচজন| জখম হয়েছেন আরও ৬ জন| স্থানীয় সময় বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভিনিয়ার পিটসবার্গে উইলকিনসবার্গ বরো এলাকায়| এখনও গ্রেফতার করা যায়নি দুই বন্দুকবাজকে| হামলার পিছনে, কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ|
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রাত ১১টা নাগাদ পিটসবার্গ শহর থেকে ১৩ কিমি দূরে উইলকিনসবার্গে তখন পার্টি চলছিল| এমনই সময় হানা দেয় দুই বন্দুকবাজ| এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা| কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন| ঘটনাস্থলের পাশে বসবাসকারী এক মহিলা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, কমপক্ষে ২০ রাউন্ড গুলির শব্দ তিনি শুনেছেন| খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী| সন্দেহভাজন দুই আততায়ীকে এখনও গ্রেফতার করা যায়নি|
পেনসিলভিনিয়ায় দুই বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে পঁাচ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















