News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী ঝর্ণা দাশ বৈদ্য মনোনিত
Image

রাজ্যসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী ঝর্ণা দাশ বৈদ্য মনোনিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে গেল৷ রাজ্যসভায় সিপিএমের প্রার্থী হচ্ছেন ঝর্ণা দাশ বৈদ্য৷ রবিবার সিপিএম রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি৷ রবিবার ভারতীয় সময় সকাল ১০ টায় দিকে আগরতলার মেলার মাঠ এলাকার DSC_1541দলের ত্রিপুরা রাজ্য কমিটির প্রধান কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন, দলের পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক বিজন ধর সহ রাজ্য সম্পাদক মণ্ডলী ও রাজ্য কমিটির সব সদস্য৷ দলীয় সূত্র জানায়, বৈঠকে আলোচনার মূল তিনটি বিষয় হলো পশ্চিমবঙ্গে সিপিআই (এম) এবং কংগ্রেস দলের মধ্যে নির্বাচনী জোট হতে যাচ্ছে, অথচ ত্রিপুরায় কংগ্রেস দল প্রধান বিরোধী৷ এ বিষয়ে কী কৌশল নেওয়া উচিৎ তা নিয়ে আলোচনা৷ দ্বিতীয়টি ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে, আগামী ২১ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বর্তমান রাজ্যসভার সংসদ সদস্য ঝর্ণা দাশ বৈদ্যের স্থানে নতুন কাকে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা৷ তৃতীয় সদ্য সমাপ্ত রাজ্যের এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট ব্যাপক সাফল্য পেলেও বামদের এমন কিছু শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে আই পি এফটি এবং আইএনপিটি দল, এর কারণ খোঁজার চেষ্টার পাশাপাশি নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা৷ সন্ধ্যায় বৈঠক শেষে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন রাজ্যসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে ঝর্ণা দাশ বৈদ্যকেই৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top