News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুরাও দেখছি ফতোয়া জারি করছে, টুইট তসলিমার
Image

হিন্দুরাও দেখছি ফতোয়া জারি করছে, টুইট তসলিমার

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): আমি ভেবেছিলাম শুধুমাত্র মুসলমানরা ফতোয়াবাজ হতে পারে| কিন্তু এখন দেখছি, কিছু হিন্দু উন্মাদ হতে চাইছে| জারি করছে ফতোয়া| মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনই মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন| রবিবার টুইটারে তসলিমা লিখেছেন, `আমি ভেবেছিলাম শুধুমাত্র মুসলমানরা ফতোয়াবাজ হতে পারে| কিন্তু এখন দেখছি, কিছু হিন্দু উন্মাদ হতে চাইছে| জারি করছে ফতোয়া| কানহাইয়ার মাথার দাম ১১ লক্ষ| জিভের দাম ৫ লক্ষ টাকা রাখা হচ্ছে|’
এরপর আরও একটি টুইট করেন তসলিমা| সেখানে তিনি লিখেছেন, `প্রথমে আপনি নিজের ধর্মকে ভালোবাসুন| তারপর সমালোচকদের মাথার দাম নির্ধারণ করুন| তারপর শিরচ্ছেদ করা শুরু করুন|’ উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের জিভ কেটে দিলেই নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে| এমন ঘোষণা করায় যুব নেতা কুলদীপ বৈষ্ণেয়কে বহিষ্কার করল বিজেপি নেতৃত্ব| দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে কুলদীপকে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top