নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ৷৷ ফের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অধীন উত্তর মহারানীপুর এলাকায়৷ জানা গিয়েছে, ঐ এলাকার এক কিশোরী তার বান্ধবীর সাথে তিন দিন আগে বিকালে বাড়ির কাছেই ঘুরাফেরা করছিল৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই দুই বান্ধবী নিজ নিজ বাড়ির দিকে যায়৷ কিন্ত একজন বাড়িতে পৌঁছেনি৷ বাড়ির লোকজন এদিক ওদিক খোঁজ করে তার কোন হদিশ পায়নি৷ উদ্বিগ্ণ অভিভাবকরা মুঙ্গিয়াকামী থানায় গিয়ে বিষয়টি জানান এবং মেয়েটির নিখোঁজ হওয়া সংক্রান্ত নিখোঁজ ডায়রি করতে চান৷ কিন্তু পুলিশ তাদের অভিযোগ নথিভুক্ত করতে রাজী হয়নি বলে অভিযোগ৷ দুইতিন যাবৎ মেয়েটির কোন হদিশ নেই৷ অভিভাবকরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেও কোন সন্ধান পায়নি৷ মেয়েটির বাবা শনিবার দুপুরে বাড়ির পাশেই জঙ্গলে যান খোঁজ নিতে৷ সেখানে গিয়ে দেখতে পান মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জ্ঞান ফিরলে মেয়েটি জানায় তাকে ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষকের নাম ধামও জানিয়েছে ঐ কিশোরী৷ এই ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম সন্তোষ দেববর্মা৷ বাড়ি নবোজয় পাড়াতে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাসী চালিয়েছে৷ ওসি অজয় দেববর্মা জানিয়েছেন অভিযুক্ত যুবক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
নিখোঁজ কিশোরীকে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় জঙ্গলে উদ্ধার তিন দিন পর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















