নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): নজরদারি চালাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ| ছাত্র সংগঠনের সদস্যদের ওপর নজর রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে| যদিও পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভকারীদের শনাক্ত করতেই এই ব্যবস্থা| পুলিস সূত্রের খবর, গত বছর অক্টোবরেই জেএনইউ-র উপাচার্যর সঙ্গে দেখা করে ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে কথা বলেন দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিক| বিশ্ববিদ্যালেয়র ছাত্র সংগঠনগুলির সঙ্গেও এব্যাপারে আলোচনা করা হয়| কিন্তু বিষয়টিকে আদৌ কোনও নিরীহ উদ্যোগ হিসেবে দেখছেন না জেএনইউ-র পড়ুয়া বা কর্মীরা| ক্যাম্পাসে পুলিশের খবরদারি যে এতদূর এগোতে পারে, সে খবরে তাঁরা হতবাক|
অধ্যাপক আয়েষা কিদওয়াই জানিয়েছেন, `এই খবরে আমি স্তম্ভিত| বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে| এছাড়াও উপাচার্যের দফতর এবং আরও বেশ কিছু দফতরে আগেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে| তাই নতুন করে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর সিদ্ধান্তকে কোনও ভাবেই সমর্থন করা যায় না| এতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করা হয়|’ দেশ বিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার জামিনে মুক্তি পেলেও দিল্লি পুলিশের নজর রয়েছে তাঁর ওপর| পাটিয়ালা হাউস কোর্টের ঘটনার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পা রাখলে তাঁকে নিরাপত্তা দিতে মোতায়েন রাখা হয়েছে পুলিশও|

জেএনইউ-তে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, সিদ্ধান্ত দিল্লি পুলিশের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















