News Flash

  • Home
  • Uncategorized
  • একেবারে ভুতুড়ে, প্রশান্ত মহাসাগরের অতলে হদিশ বিরল প্রজাতির অক্টোপাসের
Image

একেবারে ভুতুড়ে, প্রশান্ত মহাসাগরের অতলে হদিশ বিরল প্রজাতির অক্টোপাসের

ওয়াশিংটন, ৬ মার্চ (হি.স.): প্রশান্ত মহাসাগরের অতলে একেবারে বিরল প্রজাতির অক্টোপাসের হদিশ পেলেন বিজ্ঞানীরা| যেহেতু অক্টোপাস, তাই আটটা শুঁড় তো রয়েছেই, হাবভাব-চালচলনেও সে একেবারেই ভুতুড়ে| নেকার আইল্যান্ডের কাছে, প্রশান্ত মহাসাগরের আড়াই মাইল বা চার কিলোমিটার নীচে এই প্রথম সন্ধান পাওয়া গেল এই প্রজাতির অক্টোপাসের| ভুতুড়ে এই অক্টোপাসের নাম নাম দেওয়া হয়েছে ক্যাসপার| এই নতুন প্রজাতির অক্টোপাসের কোনও পাখনা নেই|যে সব প্রজাতির অক্টোপাসের পাখনা রয়েছে, এত দিন শুধু তাদেরই হদিশ পাওয়া যেত প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের গভীর অতলে| যাদের ডাম্বো বলা হয়| আর যাদের পাখনা নেই, সেই সব অক্টোপাসের দেখা মিলত অনেকটা ওপরে| কিন্তু, এ বার প্রশান্ত মহাসাগরের গভীর অতলেও এই পাখনা-হীন অক্টোপাস ক্যাসপার-এর দেখা মিলল| ন্যাশনাল ওশ্‌নিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ বা নোয়া)-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা একেবারেই বিরল ঘটনা| বিজ্ঞানীরা বলেছেন, এই অক্টোপাসগুলির শরীরে পিগমেন্ট কোষের সংখ্যা তুলনায় কম বলে এরা অন্য অক্টোপাসের মতো যখন তখন তাদের রং বদলাতে পারে না| শরীরটা তাদের লালচে-বাদামি রঙের হয়| যার ওপরটা ঢাকা থাকে সাদা চামড়ায়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top